Category: ‌শিক্ষা

  • জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা

    জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা

    নিউজ সোনারগাঁ : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করায় বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখা।
    সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক এমরান মিয়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
    এ সময় বক্তারা বলেন, বি. আর. বিলকিসের এই জাতীয় স্বীকৃতি শুধু সোনারগাঁ উপজেলার জন্য নয়, সমগ্র দেশের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়। তাঁর এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়োজিত শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক আমিনুল ইসলাম, নাজমুল আলম খোকন, বশির উদ্দিন সবুজ, মাকসুদুর রহমান অপু, মোহাম্মদ আউয়ালসহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, সোনারগাঁ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
    অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে বি. আর. বিলকিসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

  • দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পেয়ে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বি. আর. বিলকিস

    দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পেয়ে সোনারগাঁয়ের মুখ উজ্জ্বল করলেন বি. আর. বিলকিস

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করে সোনারগাঁবাসীর মুখ উজ্জ্বল করেছেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন।

    ‎বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই পদক গ্রহন করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনেসহ দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

    পদক প্রদান অনুষ্ঠানটি সারাদেশে সরাসরি সম্প্রচার করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বি. আর. বিলকিস। তাঁর নেতৃত্বে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
    দেশের সর্বোচ্চ পর্যায়ে এই স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি শুধু তাঁর বিদ্যালয়ের নয়, সমগ্র সোনারগাঁ উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জনে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং সোনারগাঁবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জনের জন্য বি. আর. বিলকিসকে সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

  • দেশসেরা শিক্ষক নির্বাচিত হয়ে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষক বি. আর. বিলকিস

    দেশসেরা শিক্ষক নির্বাচিত হয়ে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষক বি. আর. বিলকিস

    নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ার পর অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস।
    এই অর্জনের পর তাকে শুভেচ্ছা জানাতে তার কর্মস্থলে যান নারায়ণগঞ্জ জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঞ্জিফাহ আনোয়ার, নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা সুলতানা স্বপ্না, আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা আক্তার, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা এবং রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আহাদ।
    অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম একজন শিক্ষাবান্ধব কর্মকর্তা। তিনি শিক্ষা উন্নয়নে সবসময় নতুন ও উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করেন। সবার এই ভালোবাসা ও অনুপ্রেরণা আমাকে ভবিষ্যতেও আরও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে।
    উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বি. আর. বিলকিস। তার এই সাফল্যে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

  • সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: ৫৯৫ পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী

    সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: ৫৯৫ পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী

    সোনারগাঁয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: ৫৯৫ পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী
    সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩৩ দশমিক ৮ শতাংশ।
    প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোট ৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী রয়েছে।
    অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ১৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ১১৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
    সব মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬৬ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ অর্জন আগামী বছরগুলোতে উপজেলার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

  • সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত

    সোনারগাঁয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।

    তার এ অসাধারণ অর্জনে সোনারগাঁ প্রাথমিক শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

    জানা গেছে, আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করবেন।

    শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন তিনি।

    সোনারগাঁবাসীর প্রত্যাশা, এই অর্জন উপজেলার শিক্ষা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং অন্যান্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম

    নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাশেদুল ইসলাম (সেলিম)।

    শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন মো. মফিজুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক জামাল উদ্দিন আহমেদ।

    নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম সেলিম তার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে বলেন,বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি কাজ করে যাব। এই লক্ষ্য অর্জনে আমি নোয়াগাঁও ও আশেপাশের এলাকার সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

    কমিটির অন্য সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    এদিকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির গতিশীল নেতৃত্বে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়াতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

  • শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের গৌরব, ঢাকা বিভাগে সেরা দুই শিক্ষক

    শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের গৌরব, ঢাকা বিভাগে সেরা দুই শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই শিক্ষক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাসার মিয়া এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি. আর. বিলকিস।
    শিক্ষাক্ষেত্রে তাঁদের এ সাফল্যে সোনারগাঁসহ পুরো নারায়ণগঞ্জ জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মাননা অর্জন করেন।
    প্রতিক্রিয়ায় দুই শিক্ষকই এ অর্জনের জন্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতীয় পর্যায়ে ভালো ফলাফলের জন্য সবার দোয়া কামনা করেন।

  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ের বাছাইয়ে সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
    বুধবার (২০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
    আমিনুল ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি এর আগে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
    প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।”
    জানা গেছে, আমিনুল ইসলামের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে। তিনি হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. মুজাফফর আলী মাস্টারের সন্তান।
    উল্লেখ্য, গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শিক্ষকরা অংশগ্রহণ করেন।

  • সোনারগাঁয়ে কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে অবস্থিত কলতাপাড়া ফাযিল মাদরাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
    নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ শাহী সারোয়ার, দাতা সদস্য মনির হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আনছার আলী, সানাউল্লাহ, নজরুল, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সভায় বক্তব্যে সভাপতি মোশারফ হোসেন বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে মাদরাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।
    প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি নজর বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানকে নিজেদের মনে করে দায়িত্বশীলভাবে পরিচালনা করার আহ্বান জানান তিনি।
    সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  • হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

    হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর শিশু বিদ্যানিকেতনে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং SKA বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
    শনিবার (২ মে ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি হোসেনপুর ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
    প্রতিষ্ঠানের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাক আহম্মেদ, মো. রাশেদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মো. আব্দুল বাছেদ, মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ (স্বপন), মো. আরিফুল ইসলাম (রিপন), মো. শফিকুল ইসলাম ও মো. আনিছুল রহমান।
    এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাফর ইকবাল (জুয়েল) এবং অধ্যক্ষ মো. আরিফা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তার হোসেন বলেন, হোসেনপুর শিশু বিদ্যানিকেতন একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর পাশে থাকার আশ্বাস দেন।
    সভাপতির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
    সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    বিকালে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

  • সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১৯ নং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা (সাম্মী) নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন এবং বিদ্যালয়ের শৃঙ্খলা মানতে অনাগ্রহ দেখান। স্থানীয়ভাবে তিনি প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছামতো দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অন্যান্য শিক্ষকদের মধ্যেও বিরূপ প্রভাব পড়ছে।
    এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে তার দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানান, সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা প্রায়ই কাউকে না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং বিষয়টি জানতে চাইলে অসৌজন্যমূলক আচরণ করেন। তাকে একাধিকবার শোকজ করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দিন দিন তার আচরণ আরও কঠোর হয়ে উঠছে, যা বিদ্যালয়ের পরিবেশে অস্থিরতা সৃষ্টি করছে।
    তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মীর মাসুম বিদ্যালয় পরিদর্শনে এসে ওই শিক্ষিকাকে অনুপস্থিত পান। পরে তাকে তলব করে অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ওই কর্মকর্তার সঙ্গেও অসদাচরণ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত প্রতিবেদন পাঠানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।
    একাধিক অভিভাবক জানান, এ অবস্থায় তারা তাদের সন্তানদের এই বিদ্যালয়ে পাঠানো নিয়ে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, উক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

  • কাঁচপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে ডিসি

    কাঁচপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করে ডিসি

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁ উপজেলার কাঁচপুরসহ বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলমান এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।

    এসময় কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

    পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও যাচাই করেন।

    তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পরীক্ষা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করে দেন।

    এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলমান পাবলিক পরীক্ষাগুলো নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। এতে করে শিক্ষার্থীরা একটি স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

  • সোনারগাঁয়ে ভুল প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন  কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

    সোনারগাঁয়ে ভুল প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন  কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে পুরাতন সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের পুরাতন প্রশ্নপত্রে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন।
    পরে পরীক্ষার্থীদের ১২৫ মিনিট পর নতুন সিলেবাস অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময়ও প্রদান করা হয়।
    ঘটনার পরপরই কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে কেন্দ্রের ১১ জন কক্ষ পরিদর্শককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
    অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন—শিউলী আক্তার, ফারজানা হোসেন স্বপ্না, মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান, ছানোয়ার বেগম, আব্দুল হামিদ, সুমাইয়া আক্তার, মোশারফ হোসেন, বদরুন নাহার ইভা ও মনিরুজ্জামান।
    এদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ইতোমধ্যে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন

    সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের পিএইচডি অর্জন

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁও সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. মোঃ মোজাম্মেল হক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর পদার্থবিজ্ঞান বিভাগ থেকে তাঁকে এই ডিগ্রি প্রদান করা হয়।
    তাঁর গবেষণার বিষয় ছিল “Investigation of Pre-monsoon Thunderstorms Characteristics over Bangladesh Based on Sensitivity of WRF Model Physics Schemes”। গবেষণায় প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডুয়েটের অধ্যাপক ড. সৈয়দ জামাল আহমেদ। সহ-তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক এবং জাপানের Kagawa University-এর অধ্যাপক ড. তরু তেরাও।
    এই অর্জনে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ড. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম। এ সময় শিক্ষক পরিষদের সদস্যসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বলেন, এ ধরনের উচ্চতর গবেষণা কলেজের একাডেমিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী হতে উৎসাহিত করবে।
    সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তে জানা যায়, ড. মোজাম্মেল হক ২০১৬ সালে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালের ২ জুলাই ২৪তম বিসিএসের মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা এবং একটি কারিগরি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
    ১৯৭৫ সালে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করা ড. মোজাম্মেল হক মোহাম্মদ মোবারক হোসেন ও সালেহা বেগমের সন্তান। তাঁর এই সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

  • এসএসসি ২০২৬ সোনারগাঁয়ে পুরাতন প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন

    এসএসসি ২০২৬ সোনারগাঁয়ে পুরাতন প্রশ্নে ১৭৭ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর এসএসসি বাংলা পরীক্ষা গ্রহন করা হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিবাভকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর হস্তক্ষেপে পরীক্ষা বন্ধ করে নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করে পূনরায় পরীক্ষা নেয়া হয়েছে।
    ওই কেন্দ্রের ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, সকাল ১০টায় মোট ৩টি কক্ষে ১৭৭জন পরীক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সরবরাহ করা হয়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই পরীক্ষার্থীরা দেখতে পায় তাদেরকে যে প্রশ্ন দেয়া হয়েছে সেগুলো ২০২৫ সালের পুরাতন সিলেবাসের প্রশ্ন।
    বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বরতদের অবগত করলে তারা বিষয়টি সমাধান করছে বলে সময়ক্ষেপন করেন। পরে প্রায় ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষা নেয়ার পর পরীক্ষার্থীদের কাছ থেকে পুরাতন সিলেবাসের প্রশ্ন তুলে নেয়া হয়। পরে নতুন প্রশ্নে পরীক্ষা নেয়া হয়।
    এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষ আমাদেরকে সময় বাড়িয়ে দিলেও যারা কক্ষ পরিদর্শক ছিলেন তারা সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে গেছেন।
    বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যদি পরীক্ষার এ সমস্যার কারণে পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পরে তাহলে এ দায় কেন্দ্র সচিবকেই নিতে হবে।
    পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদেরকে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। এবং চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাদেরকে ১ঘন্টা ৪০ মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেন। এবং পরীক্ষা সম্পন্ন করেন।
    এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেয়া হয়েছিল। বিষয়টি জানতে  পেরে ঢাকা বোর্ডর সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়া হয়েছে। ওই পরীক্ষার্থীরা শেষ পর্যন্ত সুষ্ঠূভাবে তাদের পরীক্ষা সম্পন্ন করেছে।
    কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকার জানান, এটা ভুলবশত হয়েছে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করা হয়েছে।

  • এসএসসি পরীক্ষায় অভিভাবকদের পাশে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল, পানি বিতরণ কর্মসূচি

    এসএসসি পরীক্ষায় অভিভাবকদের পাশে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল, পানি বিতরণ কর্মসূচি

    নিউজ সোনারগাঁ : এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদল। তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের কষ্ট লাঘবে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
    আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন আজমাইন আহম্মেদ শাকিল।
    এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জানান, প্রচণ্ড গরমে অনেক অভিভাবক দীর্ঘ সময় না খেয়ে ও পানির অভাবে কষ্ট পান। তাদের কথা চিন্তা করেই এ সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
    উক্ত কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।