নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩ আগস্ট) সকাল ১০ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম বাংলা টিউবস-এর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, তাবারক হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য আবু হামজা ছাদসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply