Category: থানা

  • সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    নিউজ সোনারগাঁ টু্য়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাজাসহ দুই নারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে  তাদের মেঘনা টোলপ্লাজা এলাকায অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ২ টি ব্যাগে কেজি গাজা  উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

    আটককৃতরা হলো কুমিল্লা দেবদ্ধার  থানার রাজারাড়ী গ্রামের রিপন মিয়ার  স্ত্রী রাবেয়া খাতুন সুইটি (২০) ও কুমিল্লা কোতোয়ালী থানার গোয়াবাড়ি গ্রামের  মৃত আলী হোসেনের স্ত্রী দুলু বেগম (৬০)।

     

  • সোনারগাঁয়ে চার নারীসহ ৫ মাদক কারবারী আটক, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

    সোনারগাঁয়ে চার নারীসহ ৫ মাদক কারবারী আটক, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ৫ কেজি গাজাসহ চার নারীসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। 

    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এমএ বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোলপ্লাজা ও উপজেলার সাদিপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে চার নারীসহ ৫জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাজা ও ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

    আটককৃতরা হলো কুমিল্লা দেবদ্ধার  থানার দড়িয়াবাড়ি গ্রামের শামীম মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৪৯),  একই এলাকার  বাবুল সরকারের স্ত্রী সেফালি বেগম (৩০). উপজেলার ব্রাক্ষণগাঁও টানপাড়া গ্রামের মৃত বাছেদ মিয়ার ছেলে  মো. মিয়া চাঁন, ব্রাক্ষণবাড়িয়া জেলা ও থানার কড্ডা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী বৃষ্টি বেগম (৩৫) ও একই জেলার বিজয়নগর থানার মুকুন্দপুর সেজা্াড়ি কাদিরের স্ত্রী শান্তা বেগম।

  • সোনারগাঁয়ে দুই নারীসহ চার মাদক কারবারীকে আটক

    সোনারগাঁয়ে দুই নারীসহ চার মাদক কারবারীকে আটক

    নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে দুই নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়েছে।

    আটককৃতরা হলো  আব্দুল করিম (৫৫) কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে আব্দুল করিম, মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার জাফরাদ গ্রামের টুটুল মাদবরের ছেলে সুজন (২১),  ফরিদপুর জেলার সদরপুর থানার নিয়াজখালী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের মেয়ে মাজেদা বেগম (৬০) ও ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধুবগ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে সানজিদা বেগম (৪৬)।

    সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানার, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় নারীসহ চার জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত গাড়ী তল্লাসী করে ৩৯ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে হয়েছে।

  • বাজারে আগুনে পুড়ে ছাই ৬ চাল ও কাঁচামালের আড়ত

    বাজারে আগুনে পুড়ে ছাই ৬ চাল ও কাঁচামালের আড়ত

    টঙ্গী বাজার আড়ৎপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
    বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় সোনাভান মার্কেটের বিপরীতে একটি মশলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে একটি চালের আড়ত, চারটি আলু পেঁয়াজের আড়ত পুড়ে যায়।
    রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় ৫ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
    মেসার্স সবুজ এন্ড ব্রাদার্সের মালিক সবুজ মাতব্বর বলেন, আড়ত বন্ধ করে বাসায় পৌঁছে লেবারদের কাছে জানতে পারেন পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাসা থেকে এসে দেখেন দোকানের সামনে অংশ ও ভেতরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
    ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সংবাদ পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

  • হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোধন ও পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নারায়ণগঞ্জ শহরের হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের শুভ উদ্বোদন উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনায় বক্তারা বলেনঃ
    হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব একটি সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠন। হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মানব সেবা, সমাজের কিছু উদ্যমী তরুণদের নিয়ে এই ক্লাবটি গঠন করা হয়। বর্তমানে মাদক ও নানা অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, তাই এই যুব সমাজের সামাজিক দায়বদ্ধতার কারণেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয় । যাতে করে সমাজের অবহেলিত নিপীড়িত মানুষ কে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই মূল লক্ষ্য। উক্ত ক্লাবের সদস্যরা ইতিমধ্যে ৩০ জন মুমূর্ষু রোগীকে রক্ত দান করেছেন সেইসাথে অসহায় মানুষদের রান্না করে খাবার বিতরণ করেছেন। তাই সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে সকল সদস্যদের জন্য দোয়া ও সামর্থ্য অনুযায়ী বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেন বক্তারা। #

  • শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

    শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার বেলা এগারোটায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে শহরে শীতলক্ষ্যা নদীর প্রধান খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরে ও আশেপাশ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বর্জ্য ও তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। যার কারণে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি নদীর মাছও মরে যাচ্ছে। ওয়াসার মাধ্যমে সরবরাহকৃত শীতলক্ষ্যার এই দূষিত পানি গৃহস্থালি কাজে বা শৌচাগারে ব্যবহারের অনুপযোগী হলেও মানুষ বাধ্য হয়ে তা ব্যবহার করে নানা ধরণের রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।
    বক্তারা দাবি করেন, শীতলক্ষ্যা নদীর এই দূষণ রোধ করা না গেলে নদী ধ্বংস হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে এবং নদীর তীরে বসবাসকারী মানুষদের জীবনে বিপর্যয় নেমে আসবে। তাই নদীকে রক্ষা করতে শিল্প কারখানাগুলোর বর্জ্য অপসারণ রোধে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সম্মিলিত জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।
    বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুনসহ অন্যান্য নের্তৃবৃন্দ।#

  • নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

    নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের নামে স্থাপিত নারায়ণগঞ্জের চরসৈয়দপুর এলাকায় বঙ্গবন্ধু স্কুল ও বন্দরের শেখ জামাল ও শেখ রাসেল স্কুলে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-পাচঁ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। পরে শিক্ষার্থী ও এলাকার দু:স্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগ ও জাতীয়পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এদিকে নারায়ণগঞ্জ-চার আসসের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ ও ফুতুল্লার বেশ কয়েটি স্থানে আলোচনা সভা, দোয়া মহফিলের অংশগ্রহন করে গরীব দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    দিবসটি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর দুইনং রেলগেইট এলাকায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    অন্যদিকে নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নের্তৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরীতের একটি শোক র‌্যালি বের করা হয়।

    এ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করে। চার শতাধিক শিশু এতে অংশ নেয়। জেলা বিভিন্ন স্থানে সকাল থেকে কোরআনখানি, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।#

  • খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

    খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

    দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সোমবার (১৩ আগষ্ট) রাতে সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…… রাজিউন)।

    তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন।

    আজ তারা এক বিবৃতিতে বলেন, সাংবাদিক জগতে গোলাম সারওয়ার একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তার অভাব পুরণ হবার নয়। তিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নবীন,প্রবীণ সাংবাদিকদের আদর্শ ছিলেন। আমরা তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে মরহুম গোলাম সারওয়ারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।#

  • জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’১৮

    জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’১৮

    তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে ‘জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’১৮’ এর আয়োজন করা হয়েছে। গণ মাধ্যম্যে পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০১৮’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশটি রচনা ও চিত্রকর্ম নিয়ে আকর্ষণীয় স্মারক প্রকাশিত হবে।

    রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের বিষয় ‘আমি যখন বড় হবো’ (২০০ শব্দের মধ্যে), ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় ‘যেমন বাংলাদেশ চাই’ (৫০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকী ঃ একটি বিচারহীনতার প্রতীক’ (১২০০ শব্দের মধ্যে)।

    চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় ‘শৈশব’, ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের বিষয় ‘যেমন বাংলাদেশ চাই’।

    * চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০ঢ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।

    * রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠাবার শেষ সময় ০২ সেপ্টেম্বর ২০১৮। স্পষ্ট অক্ষরে খামের উপর নাম, ঠিকানা, শ্রেণি এবং ফোন নম্বর লিখে এর সঙ্গে ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে পাঠাতে হবে।

    * চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে সুস্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।

    * লেখা ও চিত্রকর্ম পাঠাবার ঠিকানা:

    জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’১৮,

    সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস.কে. রোড নারায়ণগঞ্জ।

    ০১৮১৩৫৩৫১৫৫,

    rafiur.rabbi@yahoo.com