Category: ইউনিয়ন

  • সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩ লাখ টাকা জরিমানা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে পিরোজপুর ইকোনমিক জোনের আশপাশে তিনটি চুনা ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে জোনের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি এবং বিপরীত পাশে একটি ভাট্টি ধ্বংস করা হয়। একইসঙ্গে দিশারী হোটেলকে ১ লাখ টাকা ও হিরাঝিল হোটেলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। ফায়ার সার্ভিসের সহায়তায় চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে ভাট্টি গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ১.৫ ইঞ্চি পিভিসি পাইপসহ উৎসস্থল বিনষ্ট করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বন্ধ করে দেওয়া হয়।

    তিতাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁয়ে সাদিপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

    সোনারগাঁয়ে সাদিপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ আগস্ট (রবিবার) বিকেলে সাদিপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে গঙ্গাপুর বাজার এলাকায় দোকান ও গাড়িচালকদের মাঝে লিফলেট বিতরণ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    এসময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য নুর হোসেন, ইউনিয়ন যুবদল নেতা নিজাম মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম মিয়া, বিএনপি নেতা নাজির ভুইঞাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    পথসভায় আল মুজাহিদ মল্লিক বলেন,
    “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি, কোনো পকেট ভারি করার জন্য নয়, মিথ্যা আশ্বাসও দেই না। আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য হিসেবে কবুল করেন তবে জনগণের সেবায় সর্বদা কাজ করে যাব। মাদকমুক্ত সমাজ গড়ে তুলব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেব এবং সোনারগাঁওকে নতুনভাবে সাজাতে কাজ করব।”

    তিনি আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

  • সোনারগাঁয়ে পানিবন্দি ১০ গ্রামের হাজারো মানুষ, তীব্র জনদুর্ভোগ

    সোনারগাঁয়ে পানিবন্দি ১০ গ্রামের হাজারো মানুষ, তীব্র জনদুর্ভোগ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টানা বর্ষণে বেড়িবাঁধের ভেতরের অন্তত ১০টি গ্রামে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। এতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

    সরেজমিনে দেখা গেছে, সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ কয়েকটি গ্রামে রাস্তা-ঘাট, বসতবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ঘরে ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে কোমলমতি শিক্ষার্থীদের।

    এদিকে বৃষ্টির পানির সঙ্গে শিল্পকারখানার বর্জ্য মিশে পানি দূষিত হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ও বিশুদ্ধ পানির সংকট। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়।

    বারগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, “প্রতি বছর বর্ষা আসলেই আমরা পানিবন্দি হয়ে পড়ি। ঘর থেকে বের হতে না পারায় দরিদ্র পরিবারগুলো চরম খাদ্য সংকটে ভুগছে।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, পানি নিষ্কাশনের জন্য তিনটি পাম্প থাকলেও দুটি অচল হয়ে পড়ায় পানি জমে দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি বলেন, “দ্রুত নতুন পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানিবন্দি দরিদ্র পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।”

     

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, সহ-সভাপতি মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম বিডিআর, তাইজুল ইসলাম সরকার, আলী আজগর, মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, ডা. মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সাঈদ, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাফির উদ্দিন মজনু, আব্দুর রউফ, সানোয়ার, জয়নাল মেম্বার, শফিকুল ইসলাম, মোশাররফ মেম্বার, রহমান সরকার, আলমগীর মেম্বার, শহীদ সরকার, আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির ৩নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন, দপ্তর সম্পাদক ফজল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী ও মো. কাউসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আবু মোরশেদ মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জুয়েল, উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক ফজলু মেম্বার এবং উপজেলা মহিলা দলের নেত্রী সালমা আক্তার কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

    দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    ১৪ আগস্ট বুধবার প্রেমেবাজার এলাকায় দোকান, গাড়ি ও স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, জামপুর ইউপির যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ সনমান্দি ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    আল মুজাহিদ মল্লিক বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন এলাকা থেকে ব্যাপক সাড়া পেয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে প্রথমেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাই।”

  • সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনকে আর্থিক অনুদান দিলেন আল মুজাহিদ মল্লিক

    সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনকে আর্থিক অনুদান দিলেন আল মুজাহিদ মল্লিক

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে আহত রুহুল আমিনকে আর্থিক অনুদান দিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় চিকিৎসাধীন রুহুল আমিনের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

    উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই কাঁচপুর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে রুহুল আমিন পায়ে গুলিবিদ্ধ হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

    আর্থিক সহায়তা পেয়ে রুহুল আমিন বলেন, “গত বছরের জুলাই আন্দোলনে পায়ে গুলি লাগার পর থেকে চিকিৎসাধীন আছি। এর আগে একবার ও আজ আবার আল মুজাহিদ মল্লিক ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। আমি তার জন্য মন থেকে দোয়া করি।”

    এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, “জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, সমাজের সামর্থ্যবানদের তাদের পাশে দাঁড়ানো উচিত। রুহুল আমিন পায়ে গুলিবিদ্ধ হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন, তার পরিবারের দেখাশোনার মতো আর কেউ নেই। বিষয়টি জানার পর তার চিকিৎসা ও পরিবারের সহায়তায় এগিয়ে এসেছি।

  • সোনারগাঁয়ে আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার

    সোনারগাঁয়ে আলোচিত চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের ভোটবিহীন আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান লায়ন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (গতকাল) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্র হত্যার মামলা রয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

    লায়ন বাবুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এক পর্যায়ে তিনি দাবি করেছিলেন, “বারদীতে আসতে হলে শেখ হাসিনাকেও আমার অনুমতি নিতে হবে” এবং নিজেকে “মুক্তিযুদ্ধ ও বারদী ইউনিয়নের সরকার” হিসেবে পরিচয় দিয়েছিলেন। এছাড়া নানা সময় ভিন্ন ভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় রাজনীতিতে সমালোচনার মুখে ছিলেন।

  • সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের লিফলেট বিতরণ

    পরিমল বিশ্বাস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

    বুধবার (১৩ আগস্ট) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাটে দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা এডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, যুব বিষয়ক সম্পাদক আমিনুল মোল্লা শান্ত, ছাত্রনেতা সালমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কৃষক দল নেতা সোহেল, মোতালেব মেম্বারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

    আল মুজাহিদ মল্লিক বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। সোনারগাঁ থেকে বিএনপির মনোনয়ন পেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করব। প্রতিটি এলাকা ও ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”

  • সোনারগাঁয়ে সাদিপুরে নির্বাচন বিষয়ক আলোচনা সভা

    সোনারগাঁয়ে সাদিপুরে নির্বাচন বিষয়ক আলোচনা সভা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রতন মার্কেট এলাকায় নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।
    বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুল, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি রশিদ মোল্লা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়তুল্লা এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারদিন আহাম্মেদ মাসুদ।

    আলোচনা সভায় এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন,
    “আমরা এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই যেখানে জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র হতে পারে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সোনারগাঁকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা, ঐতিহ্য রক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

    তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি সবসময় জনগণের পাশে আছেন ও থাকবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
    সভায় ছাত্রদল, যুবদলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সোনারগাঁয়ে সংঘর্ষে জড়িয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  বিশেষ প্রতিনিধি:

    সোনারগাঁয়ে সংঘর্ষে জড়িয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশেষ প্রতিনিধি:

    বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) বিকেলে মীরেরবাগ এলাকায় সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম।

    সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, গত ৮ আগস্ট শুক্রবার সন্ধ্যার পর ফুটবল খেলাকে কেন্দ্র করে জামপুর পশ্চিম পাড়ার শ্রমিকদল নেতা হান্নানের ছেলে মেহেদীর নেতৃত্বে কয়েকজন মীরেরবাগের যুবকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নাহিদ, আ. সাত্তার, আরাফাতসহ কয়েকজন আহত হন। এর মধ্যে নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    তিনি জানান, ঘটনার সময় তিনি উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন, পরে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে এএসআই ফরমান আলীর সঙ্গে দেখা হলে ঘটনাটি তাকে জানান। পরে হান্নানের দোকানে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে কেউ তার ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, যেখানে দাবি করা হয় তিনি লুটপাট করতে গিয়ে ধরা পড়েছেন এবং পুলিশ তাকে উদ্ধার করেছে।

    আব্দুর রহিম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য হান্নান ও তার সহযোগীরা এ অপপ্রচার চালিয়েছে। এমনকি এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সোনারগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিকের নামও জড়িয়ে দেওয়া হয়েছে।

    তিনি এই নিন্দনীয় মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে হামলার মূল হোতা মেহেদী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

  • সোনারগাঁয়ে সাদিপুরে ওলামা দলের লিফলেট বিতরণ

    সোনারগাঁয়ে সাদিপুরে ওলামা দলের লিফলেট বিতরণ

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণায় লিফলেট বিতরণ করেছে সোনারগাঁ উপজেলা ওলামা দল।

    শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পঞ্চমীঘাট বাজার এলাকায় দোকান, যানবাহন ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

    উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুজ্জামেল হকের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আল আমিন, নাসির উদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন মোল্লা, হাফেজ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা শফিউদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি জমিম উদ্দিন, মাওলানা রুহুল আমিন, মাওলানা রমজান ও মাওলানা নাইমসহ স্থানীয় শতশত নেতাকর্মী।

    বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করেন।

  • আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো অন্যেরা ছিনিয়ে নিতে না পারে

    নিউজ সোনারগাঁ: –  সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেছেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনে বিএনপির সফলতা যেনো কেউ ছিনিয়ে নিতে না পারে। শুক্রবার বিকালে উপজেলার সনমান্দী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে সনমান্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত ৫ আগষ্টের ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তৃতা ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, এডঃ সামিমা আক্তার সাম্মী, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ-ইয়াসিন নোবেল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন। এসময় বিএনপি নেতা ইঞ্জিঃ মমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রিপন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসাইন দুলু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার এদেশকে ধংশ করে গেছে। তারই প্রেতাত্ত্বারা এখনও ঘাপটি মেরে আছে দেশের ক্ষতি করার জন্য। সবাইকে সজাগ থাকতে হবে। এদেশে রক্ষা করতে হবে।

  • সোনারগাঁয়ে অচেতন অবস্থায় গুরুতর জখম যুবক উদ্ধার

    সোনারগাঁয়ে অচেতন অবস্থায় গুরুতর জখম যুবক উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গলাচিপা তিন রাস্তার মোড়ে এক অজ্ঞাতনামা যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে তাঁকে গুরুতর জখমের চিহ্নসহ পড়ে থাকতে দেখা যায়।

    উদ্ধারের সময় যুবকের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল এবং তিনি নিজের নাম-ঠিকানা কিছুই জানাতে পারছিলেন না। স্থানীয়রা বিষয়টি তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

    এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানিয়েছে, কেউ যদি ওই যুবককে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তবে দ্রুত তদন্ত কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

    বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের শাহী মসজিদের পেছনের বালুর মাঠে খেলতে গিয়ে পাশের মেঘনার শাখা নদীতে পড়ে যায় রিজভী। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে তাকে খুঁজে পায়নি।

    নিহত রিজভী দুধঘাটা এলাকার সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ঝাউচরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

    এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুনরায় খোঁজ শুরু করলে আষাড়িয়ারচর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ না থাকলে স্থানীয়ভাবে দাফন করা যেতে পারে, আমরা লিখিত অনুমতি দিয়ে দেব।”

    ফায়ার সার্ভিস কর্মকর্তা শওকত কবির চৌধুরী জানান, “সম্ভবত নদীর স্রোতে ভেসে শিশুটি দূরে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”

    লাশ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

  • সোনারগাঁয়ে কথিত বিএনপি নেতার ছত্রছায়ায় পরিবেশ দূষণের অবৈধ কারখানা

    সোনারগাঁয়ে কথিত বিএনপি নেতার ছত্রছায়ায় পরিবেশ দূষণের অবৈধ কারখানা

    বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় পরিবেশ দূষণকারী একটি অবৈধ চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা হাজী মোঃ গোলজার হোসেন প্রধানের বিরুদ্ধে।

    সরেজমিন ঘুরে দেখা যায়, তালতলা এলাকার এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভেতরে চামড়া পুড়িয়ে পেস্ট তৈরির একটি অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে। এতে প্রতিনিয়ত ছড়ানো তীব্র দুর্গন্ধে এলাকার সাধারণ মানুষ ও পাশের আড়াইহাজার-মদনপুর মহাসড়কের পথচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দুর্গন্ধের কারণে এলাকাবাসীর অসুস্থতা ও দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটি বিগত ছয় মাস ধরে চালু রয়েছে এবং এর কার্যক্রম চালাতে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ জাকির হোসেন। তবে জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং পরিবেশ দূষণকারী কোনো প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি।

    অভিযোগ রয়েছে, কারখানার মূল হোতা গোলজার হোসেন প্রধান একজন বিতর্কিত ব্যক্তি। অতীতে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে গোলজার প্রধান দাবি করেন, তিনি প্রতিষ্ঠানটি কেবল ভাড়া দিয়েছেন এবং দুর্গন্ধ বা পরিবেশ দূষণের বিষয়ে কেউ তাকে কিছু জানাননি।

    এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ কারখানা বন্ধ করে তাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

  • কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    কাঁচপুর মহাসড়কে ছিনতাইকারীদের হাতেনাতে আটক

    নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

    জানা যায়, গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কাঁচপুর মহাসড়কে একটি গাড়ির ভেতর থাকা মালামাল চুরি করার সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়। স্থানীয়দের তৎপরতায় তারা ঘটনাস্থলেই ধরা পড়ে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঁচপুর ও আশপাশের এলাকায় মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। আটক হওয়ার সময় তারা গোপনে গাড়ির দরজা খুলে ভেতরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছিল।

    স্থানীয়রা জানায়, কাঁচপুর এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা এই অপরাধীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবি জানান এবং সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির আহ্বান জানান।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।