নিউজ সোনারগাঁ : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে বর্ণিল আয়োজন করেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ শিল্পের সমন্বয়ে সোনারগাঁওয়ে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’।
আগামী ১ থেকে ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪-২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণ-এ এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধনী দিন ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এরপর দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করা হবে। একই দিন দুপুর ১টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা তাদের তৈরি নান্দনিক পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবেন। থাকবে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, পাটজাত পণ্য, লোকজ অলংকারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার। এছাড়াও শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজন।
লোকজ সংস্কৃতির টানে ও নতুন বছরের আমেজে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
Category: সর্বশেষ
-

শুভ নববর্ষ উপলক্ষে সোনারগাঁওয়ে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন
-

বারদীতে সরকারি চাকুরিজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আহত একাধিক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল ও সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।
হামলায় কবির হোসেন মৃধাসহ আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছে তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

সোনারগাঁয়ে হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটি গঠন
নিউজ সোনারগাঁ : বৈদ্যের বাজার ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আওতায় বৃহত্তর হামছাদী এলাকায় মাদক সেবন, চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কার্য়ক্রম বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গতকাল শুক্রবার রাতে হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটি নামে একটি অপরাধ নির্মুল কমিটি গঠন করা হয়েছে।
বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য হাজী আবু সিদ্দিক মেম্বারের সভাপতিত্বে সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই নির্মুল অসামাজিক কার্যকলাপ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা, বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন, যুব সমাজকে কর্মমূখী করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার মেম্বার, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম, আঃ রশিদ মাতাব্বর, আল আমিন, বিএনপি নেতা নবীর প্রধান, হাবিবুর রহমান, মোঃ সাইদ আলম, মোঃ সফিকুল, মোঃ ছানাউল্লাহ, জুলহাস, মোঃ দেলোয়ার হোসেন, আবুল হাসনাত, মোঃ আসিক, মোঃ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এলাকার শিক্ষিত ও সচেতন যুবকদের সমন্বয়ে হাবিবুর রহমানকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ঠ হামছাদী মাদক চুরি ডাকাতি সহ অপরাধ নির্মুল ও সমাজ উন্নয়ন কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন, সমাজ সেবক মোঃ আজহার মিয়া সহ প্রমুখ। -

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের ২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। শনিবার (১১ এপ্রিল) র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। -

সোনারগাঁয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাফসান (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ঝাউচর দারুল উলুম বড় মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রাফসান ওই মাদ্রাসার হাফেজি বিভাগের ছাত্র বলে পরিবার সূত্রে জানা গেছে। জুমার নামাজ শেষে মাদ্রাসা থেকে বের হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রাফসানের বয়স আনুমানিক ১৫ বছর। গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবী ও পায়জামা ছিল। সর্বশেষ তাকে ঝাউচর বড় মাদ্রাসা সংলগ্ন নদীর পাড় এলাকায় দেখা গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ:
০১৮৭৪৬৭৩৭৮৬ (হালিম রানা)
০১৮৭৮২৯৪৫৮১ (হাসান) -

সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আসাদুল্লাহ মোল্লার
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নোয়াগাঁও ইউনিয়নের পর্মশর্দী এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল হক, মোগরাপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য সচিব আরিফুল হক, কালাম হোসেন জয়, উপজেলা ওলামাদের সভাপতি মাওলানা ওমর ফারুক, স্থানীয় নেতা রাসেল, যুবদল নেতা ডালিম, শ্রমিক দলের নেতা কাসেম এবং যুবদল নেতা রাজাসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে নোয়াগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আসাদুল্লাহ মোল্লা বলেন, জনগণের সমর্থন পেলে নোয়াগাঁও ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। -

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু,
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসার পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। -

সোনারগাঁয়ে নানাখী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নানাখী মডেল স্কুলের সভাপতি আবু হামযা সাআদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন হিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক আনিসুর রহমান, কৃষ্ণ রায়, আছফার, কমল মিত্র, আরিফুল ইসলাম বাবু, সাব্বির আহম্মেদ, সৈয়দ ফারহান আহম্মেদ, ফয়সাল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে কাউসার বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদক থেকে দূরে রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন আয়োজন হওয়া প্রয়োজন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -

দিনভর যানজটে নাকাল ঢাকাগামী যাত্রীরা
নিজস্ব প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। গতকাল রাত থেকে শুরু হওয়া এই যানজট এখনো অব্যাহত রয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশে যানবাহন কচ্ছপগতিতে চলাচল করছে।
সড়ক ব্যবহারকারীরা জানান, রাত থেকেই ধীরগতির যানবাহন, অতিরিক্ত গাড়ির চাপ এবং সড়কের কিছু স্থানে সংকীর্ণতার কারণে যানজটের সৃষ্টি হয়। সকাল গড়াতেই পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। কর্মস্থলগামী মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অনেক যাত্রী অভিযোগ করেন, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে তাদের কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। বিশেষ করে গণপরিবহনে থাকা নারী, শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছেন।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যানবাহনের চাপ কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন -

হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ, ক্ষোভ এলাকাবাসী
নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে ওষুধ কিনতে বাধ্য করা হয়। এমনকি পর্যাপ্ত ওষুধ মজুদ থাকা সত্ত্বেও রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, অনেক দিন সকাল ১১টা পর্যন্তও স্বাস্থ্য কেন্দ্রের দরজা তালাবদ্ধ থাকে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা ও ওষুধ না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।
এছাড়া স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ রয়েছে, চিকিৎসকরা নিয়মিত দায়িত্ব পালন না করে অনেক সময় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে বসে সময় কাটান, যা সেবার মানকে আরও ব্যাহত করছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য কেন্দ্র এভাবে অব্যবস্থাপনার মধ্যে চলতে পারে না। সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। -

সোনারগাঁয়ে ১০ পিস ইয়াবাসহ রিপন মিয়া নামের এক যুবক আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দড়িকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন শাহজাহান মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ রিপন মিয়া (৩৩)। তিনি দড়িকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। -

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ১
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী বিরোধের জেরে নয়ন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় কামাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা সাজালেরকান্দা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নিহত নয়ন উপজেলার মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। রাতভর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ পাননি। পরদিন সকালে সাজালেরকান্দীর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, নিরাপত্তার কারণে তারা বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেদিন সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, এরপর আর ফিরে আসেননি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে দুর্বৃত্তরা নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। পরে রাতের আঁধারে ঘটনাস্থলে তার লাশ ফেলে রাখা হয়।
এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে নবনির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করেছিল পুলিশ। তিনি মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। -

প্রতিটা রোগীকে নিজের মনে করে চিকিৎসা দিতে হবে: এমপি মান্নান
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিতে হবে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না। অতীতে হাসপাতালটির নাজুক অবস্থা এলাকাবাসীর জন্য কষ্টের কারণ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বলেন, তাঁর নিজের ভাইও যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন, যা তাঁর জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা। জরুরি ওষুধের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার বিষয়টি জেনে তিনি নিজ উদ্যোগে ওষুধ সরবরাহ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের সংকট আর হতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন।
এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁয়ের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়, সে লক্ষ্যেই ২৪ ঘণ্টা কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবহেলা বরদাশত করা হবে না।
তিনি জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। -

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বুধবার (৮ এপ্রিল) দুপুরে জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ অন্তত ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পার হতে হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায়, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। -

সোনারগাঁয়ে গোয়ালঘর থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধৃত আসামিরা হলেন— মাহস (৩০), পিতা- ইসলাম; সিরাজুল (৩০), পিতা- আলি আহম্মদ; এবং মো. শাহজাহান (৪৮), পিতা- সৈয়দ আলী। তাদের মধ্যে মাহস ও সিরাজুলের বাড়ি ইসলামপুর এবং শাহজাহানের বাড়ি কাদিরগঞ্জ এলাকায়। সকলেই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় তোফাজ্জল (৩৫) নামে এক ব্যক্তির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কথিত ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
