Category: সর্বশেষ

  • সোনারগাঁয়ে ঘর থেকে ডেকে নেওয়ার পর দুই দিন ধরে যুবক নিখোঁজ

    সোনারগাঁয়ে ঘর থেকে ডেকে নেওয়ার পর দুই দিন ধরে যুবক নিখোঁজ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘর থেকে ডেকে নেওয়ার পর থেকে উমায়ের হাসান (২৫) নামে এক যুবক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ উমায়ের উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা।

    নাম উল্লেখ করা অভিযুক্তরা হলেন—চর হোগলা (গাজীবাড়ি) এলাকার মো. সোহাগ (২২) ও বায়েজিদ (২২)।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন উমায়ের হাসান। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত সোহাগ ও বায়েজিদ তাকে মোবাইল ফোনে ডেকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
    নিখোঁজ যুবকের মা আনার কলি জানান, “সোহাগ ও বায়েজিদ আমার ছেলের দীর্ঘদিনের পরিচিত। ওই রাতে তাদের ফোন পেয়ে উমায়ের বাইরে যায়। পরদিন সকালে বিবাদীদের এলাকায় তাদের দেখা গেলেও পরে তাদেরসহ আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন তাদের মোবাইল নম্বরও বন্ধ।”
    তিনি আরও অভিযোগ করেন, তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

    এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসা. আনার কলি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দুই বন্ধুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

  • দুই দল থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

    দুই দল থেকে মনোনয়ন পেলেন সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা

    নিউজ সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদের নেতৃত্বাধীন অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দেশের আট বিভাগের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
    শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নাম অন্তর্ভুক্ত করা হয়।
    এর আগে, গত ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনেও একই আসনে লিয়াকত হোসেন খোকার নাম ঘোষণা করা হয়েছিল। ফলে তিনি এবার দুটি রাজনৈতিক জোট/দল থেকে মনোনয়ন পাওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
    সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
    ঘোষিত তালিকা অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫—এই দুই আসন থেকে প্রার্থী হয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা লালমনিরহাট-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
    এদিকে জাপার ঘোষিত তালিকায় থাকা অন্তত চারজন প্রার্থীর নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট থেকেও ঘোষণা করা হয়েছে। তারা হলেন—পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-১), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।
    উল্লেখ্য, ২৩ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। তিনি শুক্রবারের জাপার সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন।
    এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। গত নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

  • সোনারগাঁয়ে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

    সোনারগাঁয়ে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম রবি (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বশির খান ওরফে বশুখার ছেলে। তার বাড়ি সোনারগাঁ থানার পশ্চিম বেহাকৈর এলাকায়।

    পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম রবির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে মামলা নং-৩৮(৪)১৫, ধারা-১৯(১) এর ৯(খ), মামলা নং-১৩(৬)১৭, ধারা-ঐ এবং মামলা নং-৫০(২)২৩, ধারা-৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

  • শীতে কুরআনের শিক্ষার্থীদের পাশে Batch 14/16 Welfare Association of Bangladesh (BWAB)

    শীতে কুরআনের শিক্ষার্থীদের পাশে Batch 14/16 Welfare Association of Bangladesh (BWAB)

    নিউজ সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী খাঁন বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে Batch 14/16 Welfare Association of Bangladesh (BWAB)।

    বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংগঠনের উদ্যোগে প্রান্তিক এলাকার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় অসহায় শিশুদের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

    এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল বলেন, প্রান্তিক এলাকার এতিম ও দ্বীনি শিক্ষার্থীরা শীতকালে নানাভাবে কষ্টে থাকে। BWAB-এর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    BWAB-এর সদস্য সজিব বলেন,আমাদের সামর্থ্য সীমিত হলেও আমরা চেয়েছি কুরআনের পাখিদের পাশে দাঁড়াতে। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

    আয়োজকরা জানান, এ কর্মসূচির সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন সংগঠনের সহ-আন্তর্জাতিক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী মো. নূর ইসলাম শামিম (নীল)। তাঁর সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    BWAB-এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।

  • মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত অভিযানে স্বস্তি, নেতৃত্বে ওসি মহিবুল্লাহ

    মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত অভিযানে স্বস্তি, নেতৃত্বে ওসি মহিবুল্লাহ

    নিউজ সোনারগাঁ: সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ।
    অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পথচারী ও যানবাহনের চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে।
    অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
    এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “মোগরাপাড়া চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। অবৈধ দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
    পুলিশ সূত্রে জানা গেছে, পুনরায় কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর আশা, ধারাবাহিক অভিযানের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তায় যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে।

  • সোনারগাঁয়ে জামদানী তাঁতীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই

    সোনারগাঁয়ে জামদানী তাঁতীকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক জামদানী শাড়ির তাঁতীকে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহতের পুত্রবধূর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।
    ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকাল  সাড়ে ১১টার দিকে সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ী নয়াপুর এলাকায় মনোয়ারের বাড়ির পাশের সড়কে।
    আহত তাঁতীর নাম শরীফ (২৫)। তিনি দীর্ঘদিন ধরে জামদানী শাড়ির তাঁত চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    এ ঘটনায় আহতের বাবা আবুল কাশেম (৬২) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, আতাউর (২৪), হাবিব (৩৫), প্রিয়া হোসেন (৩৩)সহ ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে পেশাগত হিংসা ও পূর্ববিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
    অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শরীফের পথরোধ করে গলা চেপে ধরে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে আতাউর নামের এক ব্যক্তি রামদা দিয়ে শরীফের মাথায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে প্রিয়া হোসেন তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
    শরীফের চিৎকারে তার বড় ভাইয়ের স্ত্রী জিয়াসমিন (৩৫) এগিয়ে এলে হামলাকারীরা তার গলার ১২ আনা স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ও একটি নাকফুল (মূল্য ২ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
    পরে স্থানীয়রা আহত শরীফকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
    অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
    সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বন্দর থানা পুলিশের অভিযানে আলিফা আক্তার রোযামনি হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

    বন্দর থানা পুলিশের অভিযানে আলিফা আক্তার রোযামনি হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর স্কুলছাত্রী আলিফা আক্তার রোযামনি (১৩) হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
    নিহত আলিফা আক্তার রোযামনি বন্দর থানাধীন সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ২১ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৪টার দিকে সে দড়ি সোনাকান্দা এলাকার ভাড়াটিয়া বাসা থেকে খেলাধুলার উদ্দেশ্যে বাইরে যায়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও বাসায় ফিরে না আসায় তার মা পারভিন (৪৮) ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
    পরদিন ২২ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে প্রতিবেশী ইয়াসমিন ও তার স্বামী আক্তার হোসেনের মাধ্যমে পরিবার জানতে পারে যে, দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে একটি মেয়ের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মা পারভিন আক্তার তার মেয়ের মরদেহ শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে বন্দর থানা পুলিশকে খবর দেন।
    খবর পেয়ে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ ইদ্রিস আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতের মা পারভিন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর নং-২৪, তারিখ-২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।
    নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তভার দেওয়া হয় এসআই মোঃ ইদ্রিস আলীকে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তথ্য প্রযুক্তি ও একাধিক বিশ্বস্ত সোর্স কাজে লাগানো হয়।
    এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে বন্দর থানা পুলিশ দড়ি সোনাকান্দা এলাকার সোনাবিবি রোড থেকে ফয়সাল ওরফে বাদশা (২৯) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফয়সাল মানিক চাঁন ওরফে মানিক মিয়ার ছেলে।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, আসামির পিতা মানিক চাঁনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ভাঙা ইটের বস্তার নিচ থেকে নিহত আলিফার ব্যবহৃত এক জোড়া জুতা উদ্ধার করা হয়, যা বাদী উপস্থিত স্থানীয় লোকজনের সামনে শনাক্ত করেন। পরে গ্রেপ্তারকৃত ফয়সাল হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
    পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হাসপাতালের জমি দখলের ঘটনায় আইনশৃঙ্খলা সভায় দখলদারিত্ব নিয়ে সমালোচনা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসিফ আল জিনাতের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে সভায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়।
    পরে আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে ইউএনও আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব দখল হওয়া জায়গার আধাপাকা ভবনটি আংশিক ভেঙ্গে দেন। তবে স্থানীয়রা বিষয়টিকে অসম্পূর্ণ উচ্ছেদ বলে দাবি করেছেন।

    জানা যায়,উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় তিন রাস্তার মোড়ে সরকারী জমি দখল করে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান জোরপূর্বক অবৈধভাবে আধাপাকা মার্কেট নির্মাণ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। প্রশাসনকে নির্দেশনার তোয়াক্কা না করে প্রতিদিন রাতে ও দিনে অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এতে করে ওই সড়কের চলাচলকারী বিভিন্ন পরিবহন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। বুধবার আইনশৃঙ্খলা সভা শেষে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনার সামনের অংশ ভেঙ্গে ফেলে। তবে সম্পূর্ণ অংশ না ভেঙ্গে উপরের চালা রেখেই ইউএনও ও ওসি ফিরে যান।

    এদিকে আইনশৃঙ্খলা সভায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালের জমি দখলই নয়, তার কমপ্লেক্সের ভেতরে রাতের বেলায় বহিরাগতরা ঢুকে মাদক সেবন করে থাকে। এছাড়াও ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে যাচ্ছে। হাসপাতালের ভেতরে প্রভাবশালীরা ঢুকে চিকিৎসকদের হুমকি দিয়ে ফ্রি ওষধ লিখিয়ে নিচ্ছেন। হাসপাতাল যেন গাড়ির গ্যারেজ। দিন রাত হাসপাতালের ভেতরে গাড়ি পার্কিং করা হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

    অপরদিকে গণ সংহতির নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এক ভিডিও বার্তায় বলেন, সরকারি হাসপাতালের জমি দখল করে স্বেচ্ছাসেবক দল নেতার অবৈধ দখলদারিত্বে নিন্দা জানিয়েছেন। দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপিকে  অনুুরোধ জানিয়েছেন। তাছাড়া প্রশাসনকে দখল হওয়া জমি উদ্ধার করে যানজট মুক্ত করার জন্য সম্পূর্ন উচ্ছেদ করার দাবি জানিয়েছেন।

    সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সড়কের পাশে হাসপাতালের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অংশ উচ্ছেদ হবে।

  • সোনারগাঁয়ে খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

    সোনারগাঁয়ে খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন

    নিউজ সোনারগাঁ : খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, মশিউর রহমান, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ। এসময় সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করা হয়। এছাড়াও প্রথমআলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
    এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

  • সোনারগাঁয়ে ডাকাতকে চিনে ফেলায় যুবককে কুপিয়ে মারাত্নক জখম

    সোনারগাঁয়ে ডাকাতকে চিনে ফেলায় যুবককে কুপিয়ে মারাত্নক জখম

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের এসিয়ান হাইওয়ে সড়কের গাউসিয়া টু বস্তল এলাকায় ডাকাতির কালে ডাকাতকে চিনেফেলায় যুবককে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।

    রবিবার (২১শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পেচাইন এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতের মা মোসা:হেনা আক্তার বাদী হয়ে ২৩ ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সুত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের উটমা এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে,১/মোঃ আশরাফুল(২২) , মৃত আব্দুল বারেক এর ছেলে ২/মোঃ আমির হোসেন(৪৫),কোবাগা এলাকার আঃ আজিজ ওর ছেলে ৩/মোঃ সবুজ (২২),মহজমপু উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে ৪/মোঃ ফাহিম (২৩), এবং পেচাইন এলাকায় মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ বাবু ওরফে বরকি বাবু(২৬) সংঘবদ্ধ একটি ডাকাত দলের সদস্য। কয়েকদিন আগে ডাকাতদল এসিয়ান হাইওয়ে সড়কে ডাকাতি কালে বাঁদীর ছেলে মোঃ আকাশ (১৯) চিনে ফেলে এবং এলাকার লোকজনকে জানায়। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে আকাশকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি প্রদান করে আসছে।তারই ধারাবাহিকতায় গত ২১শে ডিসেম্বর বিকেলে মোঃ আকাশ মিয়া বাড়ি ফেরার পথে অভিযোগের ৩নং আসামি বাড়ির পাশে সড়কে ৩ নং আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার লোহার রড সহ তার পথ গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে। এতে মোঃ আকাশ প্রতিবাদ করায় ১নং বিবাদীর হুকুমে ২নং ও ৩নং বিবাদী তাকে মেরে নীলা ফুলা জখম সহ এলোপাথাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে এবং ৪নং বিবাদী আকাশের নিকট থেকে নগদ ৪৫০০(পঁয়তাল্লিশত) টাকা ছিনিয়ে নেয়। আকাশের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

    পরে উপস্থিত লোকজনের সহায়তায় আহত আকাশকে রূপগঞ্জের গাউসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত আকাশ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

    এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    নিউজ লিখে দেন

  • নারায়ণগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    নারায়ণগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়া ওয়াহিদুর রহমান মিল্কি সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সঙ্গে।
    সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
    এ সময় ওয়াহিদুর রহমান মিল্কি বলেন, তিনি নির্বাচনী এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ভোটারদের কাছে যেতে চান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।

    উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সোনারগাঁ উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।
    সৌজন্য সাক্ষাৎকালে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ মনোনয়ন সংগ্রহ

    ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ মনোনয়ন সংগ্রহ

    নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ)  আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী  আলহাজ্ব গোলাম মসীহ মনোনয়ন সংগ্রহ করেন। 
    আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মসীহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী  । মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় আলহাজ্ব  গোলাম মসীহ ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সোনারগাঁ থানার সদর আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সভাপতি নুরুল আমিন খান দ্বীনি সংগঠনের সদস্য  মোঃ ইয়াসিনসহ স্থানীয় ও  জেলার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ  নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রেনু কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
    এ সময় রাকিবুজ্জামান রেনু আশ্বস্ত করে বলেন আগামী নির্বাচন হবে ভয়-ভীতির ঊর্ধ্বে শান্তিপূর্ণ পরিবেশে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুন্দর একটি পরিবেশে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোন আশঙ্কার কিছু নেই ঘোষিত সময়ে নির্বাচন হতেই হবে এর বিকল্পের চিন্তারও কোন সুযোগ নেই।
  • জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের থেকে নারায়ণগঞ্জ-৩ এ নির্বাচন করবে লিয়াকত হোসেন খোকা

    জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের থেকে নারায়ণগঞ্জ-৩ এ নির্বাচন করবে লিয়াকত হোসেন খোকা

    জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা, নারায়ণগঞ্জ-৩ এ লিয়াকত হোসেন খোকা
    নারায়ণগঞ্জ প্রতিনিধি :
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২টি আসনে মোট ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
    ঘোষিত তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
    জোট নেতারা জানিয়েছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। ঘোষিত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সংগঠনকে শক্তিশালী করা ও ভোটারদের কাছে জোটের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন বলেও জানানো হয়।
    উল্লেখ্য, লিয়াকত হোসেন খোকা এর আগেও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

  • সোনারগাঁয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর পরিবারে হামলার অভিযোগ

    সোনারগাঁয়ে হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে বাদীর পরিবারে হামলার অভিযোগ

    নিউজসোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকায় আলোচিত শাওন হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর পরিবারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
    রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মহজমপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মামলার বাদীর বাবা আলী আজগরকে বাজার থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
    এ ঘটনায় আহত আলী আজগর বাদী হয়ে সোনারগাঁ থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী আজগরের ছেলে শাওনকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত শাওনের ভাই মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার আসামীরা জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে মোতালেব ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। হত্যাকারীদের ভয়ে দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন মামলার বাদী মোতালেব।
    এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে শাওনের বাবা আলী আজগরকে একা পেয়ে অভিযুক্ত লতিফ, কামরুজ্জামান ওরফে কামু, জাবেদ, বাদশা, বাবুল, ফারুক, সুরুজ মিয়া, জাকির, জাহিদ, হোসেন, মারুফ, মিন্নত আলী ও হামিদুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মহজমপুর বাজারের শাহী মসজিদের সামনে দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
    অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা আলী আজগরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। লতিফ, কামরুজ্জামান ওরফে কামু এবং বাবুল লোহার রড দিয়ে মাথা, দুই পায়ের হাঁটু ও দুই হাতের কব্জিসহ বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা আলী আজগরের ছেলে মোতালেবকে তাদের কাছে এনে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
    খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর পরিবারের লোকজন আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
    সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিববুল্লাহ জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে তালতলা ফাঁড়ির ইনচার্জকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

  • মোগরাপাড়া চৌরাস্তায় ট্রাক-লরির সংঘর্ষ, সড়কে তীব্র যানজট

    মোগরাপাড়া চৌরাস্তায় ট্রাক-লরির সংঘর্ষ, সড়কে তীব্র যানজট

    নিউজ সোনারগাঁ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামমুখী সড়কে একটি ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
    মঙ্গলবার দুপুরে মহাসড়কের ওই অংশে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় সড়কের মাঝপথে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়লে পেছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লরির চালক আহত হন।
    দুর্ঘটনার পর বিকল ট্রাকটি মহাসড়কের মাঝখানে আটকে পড়ায় চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
    আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন গতি সঞ্চার করবে

    তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন গতি সঞ্চার করবে

    নিউজ সোনারগাঁ : আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জের মেঘনা বেপারী ভবনে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন।
    প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
    সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। সভায় স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    আপনি চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত, শিরোনামভিত্তিক বা ভিন্ন স্টাইলে (অনলাইন/প্রিন্ট) সাজিয়ে দিতে পারি।