Category: সর্বশেষ

  • নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না: জামায়াত নেতা ইকবাল

    নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না: জামায়াত নেতা ইকবাল

    নিউজ সোনারগাঁ : জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “নির্বাচনের জন্য যারা একসময় তাড়াহুড়া করতো, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছে। নির্দিষ্ট সময়েই নির্বাচন দিতে হবে—নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না।”

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

    ড. ইকবাল হোসাইন আরও বলেন, “এবার জামায়াতের জয়কে কেউ ঠেকাতে পারবে না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক মানের নেতা। তাঁর সঙ্গে প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করছেন। বিদেশিরাও চান বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসুক। জামায়াত ক্ষমতায় এলে দেশে সৎ ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে।”

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মমিনুল হক সরকার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকরাম।

    এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাখাওয়াত, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল, মাওলানা ফেরদাউসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    উঠান বৈঠক শেষে হরিহরদী বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন জামায়াত নেতারা।

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ ০৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, দুপুরে সোনারগাঁয়ের টিপরদি পানামা ফুট সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সফল সংসদ সদস্য নারায়ণগঞ্জ–৪ এবং সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

    দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। দেশরত্ন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন,
    দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অপরিহার্য। তাঁরা সরকার কর্তৃপক্ষের কাছে তাঁর যথাযথ চিকিৎসার দাবি পুনর্ব্যক্ত করেন।

    দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

  • সোনারগাঁয়ে জাতীয়পার্টির নেতা পেলেন হাতপাখার মনোনয়ন

    সোনারগাঁয়ে জাতীয়পার্টির নেতা পেলেন হাতপাখার মনোনয়ন

    নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির প্রভাবশালী নেতা গোলাম মসীহ। দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা।

    দলের ভেতরের সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় এবং ভোটের মাঠে অতিরিক্ত প্রভাব তৈরির লক্ষ্যে গোলাম মসীহকে প্রার্থী করা হয়েছে। আন্তর্জাতিক কূটনীতি ও অভিজ্ঞ রাজনৈতিক পরিচয়—এই দুই বিষয়কেই তার পক্ষে কাজ করবে বলে মনে করছে দলটি।

    তবে হঠাৎ প্রার্থী বদলে দলের ভেতরেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই সমালোচনার সুর তুলেছেন। তাদের মতে, আদর্শভিত্তিক রাজনীতির দাবি করা দলটির জন্য অন্য রাজনৈতিক ধারার একজন নেতাকে মনোনয়ন দেওয়া প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত।

    অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। ফেসবুক ও এক্সে বহু নেটিজেন মন্তব্য করছেন—
    “ইসলামী আন্দোলন কি স্বৈরাচার শাসনামলের ঘনিষ্ঠ ব্যক্তিদের পুনর্বাসন করতে যাচ্ছে?”
    আরেকজন লিখেছেন—
    “একটি আদর্শিক দল হিসেবে এমন সিদ্ধান্ত কতটা সামঞ্জস্যপূর্ণ?”

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ–৩ আসনটি সবসময়ই গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলোরও এখানে প্রভাব রয়েছে। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন এ আসনে নিজেদের শক্ত উপস্থিতি জানানোর চেষ্টা করছে।

    আগামী কয়েক দিনেই মাঠে দলের প্রচারণা কার্যক্রম ও স্থানীয় জনমতের প্রতিক্রিয়াই বলে দেবে, এই প্রার্থী পরিবর্তন নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে।

  • সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে তিতাসের অভিযানে ৪ চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে

    সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে তিতাসের অভিযানে ৪ চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে

    পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী চারটি চুনা কারখানার ভাট্টি গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে মোবাইল কোর্টের সহায়তায় এক্সক্যাভেটরের সাহায্যে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    অভিযানকালে সোনারগাঁ ইকোনমিক জোন এলাকার গেটের পশ্চিম পাশে মক্কা ফুডস সংলগ্ন একটি, আষাঢ়িয়ার চর এলাকায় একটি, প্রতাপেরচরে একটি এবং প্রতাপেরচর এলাকায় মোনেমের বাড়ির বিপরীতে আরেকটি—মোট চারটি চুনা ভাট্টি ধ্বংস করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ার) সুরঞ্জিত সেন। তাঁদের নেতৃত্বেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সোনারগাঁ পৌরসভায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    সোনারগাঁ পৌরসভায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় চিলারবাগ গ্রামবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক জুবায়ের আল মাহমুদ সৈকত
    অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তাহসিন খন্দকার খোকন, শাহাদাত হোসেন লিটু, স্থানীয় বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম, ফিরোজ প্রধান, মোহাম্মদ নাইম প্রধান, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হারুনমোহাম্মদ খোরশেদ আলম

    দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
    শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে চান নবাগত ইউএনও

    সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে চান নবাগত ইউএনও

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত ইউএনও আসিফ আল জিনাতকে নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত–এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষ ‘অর্কিড’-এ এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

    সভায় নবাগত ইউএনও আসিফ আল জিনাত সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, গণসেবার মানোন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি সোনারগাঁকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

    অন্যদিকে উপস্থিত সাংবাদিকরা নতুন ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে জনমুখী কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

    পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিকতা শেষ হয়।

  • সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে পাকুন্ডা স্কুল মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলেম-ওলামা, কোরআনে হাফিজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিবরিয়া হাজী। পরিচালনা করেন জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন সিকদার।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২ নং) মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (৩ নং) নিজামুদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিক দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, কৃষক দলের সদস্য সচিব এম এ মিলন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা এবং যুবদল নেতা সোহেল রানা, আব্দুল আল মামুন, রেজাউল খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    এ ছাড়া জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার এবং স্থানীয় বিএনপি নেতা হান্নান, হাফিজ, ইলি, বাচ্চু, আলমগীর, সোলমান, শাহ আলম, সালাউদ্দিন, আজিজ, আপেলসহ ১ নং ওয়ার্ড বিএনপি নেতা মোকবুল, শাহিন মোল্লা, শুকুর আলী, নজরুল, আফজাল, সামির, উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।”

    দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

  • হাজ্বী মোঃ সেলিম সরকারের অব্যাহতি প্রত্যাহার

    হাজ্বী মোঃ সেলিম সরকারের অব্যাহতি প্রত্যাহার

    নিউজ সোনারগাঁ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মোঃ সেলিম সরকারকে যে অব্যাহতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।

    দলীয় সূত্রে জানা যায়, অব্যাহতির পর হাজ্বী সেলিম সরকার সংগঠনের কাছে আবেদন করেন। ওই আবেদন বিবেচনা করে এবং বিষয়টি পর্যালোচনা শেষে আজ তার অব্যাহতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।

    এ বিষয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এক নির্দেশনায় তাকে পুনরায় সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে বহাল করার বিষয়টি নিশ্চিত করেন।

    দলের সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

  • সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা

    সোনারগাঁয়ে গাবতলী মহাশ্মশানের ১৫ সদস্যের নবগঠিত কমিটি ঘোষণা

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গাবতলী মহাশ্মশানে এক বছরের মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার—এই তিন উপজেলার প্রায় ৪০ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ

    নবগঠিত কমিটি

    • সভাপতি: মনু ঘোষ
    • সাধারণ সম্পাদক: শ্রী শুভরঞ্জন বিশ্বাস

    এছাড়া আরও যারা নির্বাচিত হয়েছেন—

    • সহ-সভাপতি: অভিরাজ সেন সজল, চম্পা রানী, শুভ সাহা
    • সহ-সাধারণ সম্পাদক: বিপ্লব সাহা, কল্পনা রানী
    • সাংগঠনিক সম্পাদক: সুমন শীল
    • সহ-সাংগঠনিক সম্পাদক: উত্তম নমদাস, বাবুল মল্লিক
    • কোষাধ্যক্ষ: অভিজিৎ দাস
    • সদস্য: সজীব শীল, রবি চক্রবর্তী, বিমল পাল
    • পূজা বিষয়ক সম্পাদক: সোনাই বাবু

    কমিটির দায়িত্ব ও শর্তসমূহ

    ঘোষিত কমিটিকে আগামী এক বছরের মধ্যে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—

    • গঠনতন্ত্র ও নির্ধারিত শর্তসমূহ বাস্তবায়ন
    • গাবতলী মহাশ্মশানে বাংলাদেশের সেরা আইকন মন্দির নির্মাণ
    • সনাতন ধর্মের সব ধর্মীয় পূজা ঐ মন্দিরে সম্পন্ন করা
    • প্রতিদিনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব বোর্ডে প্রদর্শন
    • মন্দির প্রাঙ্গণ মাদকমুক্ত রাখা
    • মৃত ব্যক্তির সতকারের সকল তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ
    • কমিটির প্রত্যেকের মাসিক চাঁদা প্রদান বাধ্যতামূলক
    • প্রতি তিন মাসে হিসাব উপস্থাপন ও সভা পরিচালনা
    • এক সপ্তাহের মধ্যে ৪৩ গ্রামের সদস্য নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
    • মেয়াদ শেষে পুরো হিসাব বুঝিয়ে নতুন কমিটি গঠন

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

    নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার,
    আড়াইহাজার পূজা পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিল্পব ভৌমিক,
    তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক,
    সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত রায়,
    জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন,
    বিএনপি নেতা ইব্রাহিম সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    গাবতলী মহাশ্মশানের নবঘোষিত কমিটি সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন, স্বচ্ছতা ও ধর্মীয় কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সোনারগাঁয়ে ডো’বা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে ডো’বা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়কের পাশের একটি ডো’বা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুখেরটেক গ্রামসংলগ্ন ডো’বা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, দুপুরে দুই শিশু মাছ ধরার উদ্দেশ্যে ডো’বার পানিতে নামলে তারা লাশটি দেখতে পায়। পরে বিষয়টি তারা বাড়ির লোকজনকে জানায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


  • সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের ৪ জন

    সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ এক পরিবারের ৪ জন

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুরের পাঠাত্তা এলাকায় আজিম উদ্দিনের ছয়তলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন—জরিনা বেগম, আলাউদ্দিন, শিফা আক্তার ও শিশু শিমলা। তারা একই পরিবারের সদস্য। বিস্ফোরণের পর স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

    বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ চার জনের শরীরের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে গ্যাস লাইন লিকেজ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে ধানের শীষ মান্নানেরই—বিএনপির প্রার্থী চূড়ান্ত !

    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে ধানের শীষ মান্নানেরই—বিএনপির প্রার্থী চূড়ান্ত !

    শিরোনাম:

    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে ধানের শীষ মান্নানেরই—বিএনপির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত

    সংবাদ:
    সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ-৩) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চূড়ান্ত লড়াইয়ে নামছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান—এমন ইঙ্গিতই দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার নতুন করে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মনোনয়ন তালিকায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব কম।”
    এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রায় নিশ্চিত হয়ে যায়—নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী থাকছেন আজহারুল ইসলাম মান্নানই।

    মনোনয়ন বঞ্চিতদের আন্দোলনে অনড় কেন্দ্র

    গত ৩ নভেম্বর ঘোষিত ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর তালিকায় মান্নানের নাম আসার পর থেকেই মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন, বিক্ষোভ করেন এবং তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠান।
    এ নিয়ে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ বিএনপিতে উত্তাপ ছড়ায়। মান্নানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতা শোকজ এবং একজনকে বহিষ্কারও করা হয়।

    এদিকে মান্নানের একটি অডিও ফাঁসকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ে। বিকল্প ও শিক্ষিত প্রার্থী দাবি করে মনোনয়ন বঞ্চিত নেতারা একাধিক সভা-সমাবেশও করেন।

    কেন মান্নানই চূড়ান্ত?

    দলের সিনিয়র নেতাদের দাবি—গত ১৭ বছরের সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক ত্যাগ এবং মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতেই মান্নানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
    তাদের ভাষ্য, “বিরোধিতা থাকলেও প্রার্থী পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ধানের শীষ মান্নানের হাতেই থাকবে।”

    সবশেষে প্রশ্ন একটাই—কে পেল প্রতীক?

    সব আলোচনা, বিক্ষোভ ও বিতর্কের পরেও এখন দৃশ্যত নিশ্চিত—নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হচ্ছেন আজহারুল ইসলাম মান্নান।

  • সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ :: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তর চড়পাড়া যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উত্তর চড়পাড়া মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল ১–০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আল মামুন ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি অ্যান্ড জেনারেল হাসপাতাল যাত্রাবাড়ীর পরিচালক ও সোনারগাঁ ডেন্টাল কেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ডা. মামুন ভুঁইয়া।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম হেদায়েত উল্লাহ। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক জামিল মোল্লা।
    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির সহ–সাধারণ সম্পাদক সুমন মিয়া রান্টু। এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, “খেলা ধর, মাদক ছাড়”—খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে, মাদক থেকে দূরে রাখে এবং শিক্ষা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকেই ভালো খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারে। সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ।

    অনুষ্ঠান শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সোনারগাঁয়ের বেশ কয়েকটি এলাকায় দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    সোনারগাঁয়ের বেশ কয়েকটি এলাকায় দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সোনারগাঁ জোনাল অফিসের আওতাধীন সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রে ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ আগামী শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। এ কারণে উপকেন্দ্রটিতে দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনারগাঁ উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে— সোনারগাঁ পৌরসভা, মোগরাপাড়া ইউনিয়ন, সম্মান্দি ইউনিয়ন, বৈদ্যেরবাজার ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়নের আংশিক এলাকা (রতনপুর, ভাটিবন্দর, জিয়ানগর)।

    তবে রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

    রক্ষণাবেক্ষণ চলাকালে দুর্ঘটনা এড়ানোর স্বার্থে বিদ্যুতের লাইন, খুঁটি ও আশপাশে কোনো ধরনের কাজ না করার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।

    সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে গ্রাহকদের সহযোগিতা ভবিষ্যতে আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

     

  • সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    নিউজ সোনারগাঁ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে পুনরায় স্ব স্ব পদে বহাল করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    ইতোপূর্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আশরাফ ভূইয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

    কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

    যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সংবাদটি জানিয়েছেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া

  • সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৩ ডিসেম্বর, বুধবার দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বস্তল এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুন গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা গোলজার প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

    • সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
    • উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
    • পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার,
    • পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,
    • উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার,
    • নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান,
    • সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,
    • পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,
    • উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,
    • জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,
    • উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,
    • উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার,
    • উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা,
    • জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

    এসময় প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন,
    “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

    দোয়া মাহফিলে দেশনেত্রীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।