Category: সর্বশেষ

  • নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: আজহারুল ইসলাম মান্নান

    নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: আজহারুল ইসলাম মান্নান

    নিউজ সোনারগাঁ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,“আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।”

    বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আজহারুল ইসলাম মান্নান আরও বলেন,
    “ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মাসুম রানা
    বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই

    মারিয়া ইসলাম মুন্নি বলেন,
    “ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নারায়ণগঞ্জ-৩ আসনের নারীরা আজ জেগে উঠেছে। আমরা নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব।”

    সাদিয়া ইসলাম জুঁই বলেন,
    “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীরা নিরাপদ জীবন, কর্মসংস্থান ও অধিকার ফিরে পাবে। তাই আসন্ন নির্বাচনে আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।”

    এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা বি.এম. ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    পরে আজহারুল ইসলাম মান্নান, তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারীদের মাঝে গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন

  • নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোয়ন পেলেন মান্নান

    নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোয়ন পেলেন মান্নান

    নিউজ সোনারগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন কার্যালয় থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, তৃণমূলের নিবেদিতপ্রাণ, পরীক্ষিত ও সংগঠক নেতাদের অগ্রাধিকার দিয়েই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তারা আরও জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।

    মনোনয়ন পাওয়ার পর আজহারুল ইসলাম মান্নান বলেন, “এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে আমি সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করব।”

  • সোনারগাঁয়ে দুই মৃত দেহের পরিচয় সনাক্ত

    সোনারগাঁয়ে দুই মৃত দেহের পরিচয় সনাক্ত

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়ক ও রাস্তার পাশে মৃত দুই মৃত দেহের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। একজনের নাম রিজওয়ান ও অপরজন আব্দুর সাত্তার। নিহত রিজওয়ান বারদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে অটোরিকশাটি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
    তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।
    এদিকে, শুক্রবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিপুরদী এলাকায় চৈতী কম্পোজিট গার্মেন্টসের পাশ থেকে আব্দুস ছাত্তার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কচিঁপুর হাইওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে সড়ক  পারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সোনারগাঁয়ে পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার

    সোনারগাঁয়ে পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদিনে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপদি এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    অন্যদিকে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগর এলাকার নতুন রাস্তার পাশে আরেক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

    কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জানান, দুটি লাশই অজ্ঞাতনামা যুবকের। পৃথক স্থান থেকে উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

  • ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না — অধ্যাপক রেজাউল করিম

    ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না — অধ্যাপক রেজাউল করিম

    নিউজ সোনারগাঁ : ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো দল বা গোষ্ঠী পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

    বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে ঘিরে অনেকেই মাঠে কাজ করছেন। কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, এতে দল দুর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে-বিপক্ষে অবস্থান নিচ্ছেন—এটি দলের জন্য অশুভ। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।”

    অধ্যাপক রেজাউল করিম আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে অনেকেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সবাই ধানের শীষ প্রতীকের জন্য মাঠে কাজ করছেন, কেউ ভিন্ন কোনো প্রতীকের জন্য নয়। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ।

     

  • সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ : সোনারগাঁয়ে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। এঘটনায় ভূক্তভোগীর শিশুর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

    গ্রেপ্তারকৃত রিয়াজুল ফরিদপুরের মধুখালী থানার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে। সে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া। ভোক্তভোগী ওই শিশুকে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়ির ভাড়াটিয়া রিয়াজুল ইসলাম ও ভূক্তভোগী শিশুর পরিবার ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংঙের কাজ করেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে যান। গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ডেকে আনে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিক্সাযোগে তুলে নিয়ে জৈনপুর এলাকায় বিউটি আক্তারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশু চিৎকার দিলে স্থানীয়রা তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

    সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় দুই দফায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় দুই দফায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

    নিজস্ব প্রতিবেদক :

    হরিপুর ভাল্ড স্টেশন মডিফিকেশন ও এর অভ্যন্তরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় দুই দফায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৯ অক্টোবর বুধবার রাত ১০টা থেকে ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এবং ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার রাত ১০টা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    প্রথম দফায় ২৯ অক্টোবর রাত থেকে ৩০ অক্টোবর সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে —
    ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২০১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার এবং শীতলক্ষ্যার পশ্চিমপাড়ের পুরো নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, শ্যামপুর (বিসিক) এলাকা ও তৎসংলগ্ন অঞ্চলে।

    দ্বিতীয় দফায় ৩০ অক্টোবর সকাল থেকে ৩১ অক্টোবর রাত পর্যন্ত বন্ধ থাকবে —
    সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার ও শ্যামপুর বিসিক এলাকা এবং আশপাশের অঞ্চলে। এ সময়ে নারায়ণগঞ্জ, ফতুল্লা, পঞ্চবটি, মুক্তারপুর ও মুন্সীগঞ্জে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

    তিতাস গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং গ্যাসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে রান্না শেষ হলে চুলা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া গ্যাসের চুলা জ্বালানোর অন্তত ২০ মিনিট আগে রান্নাঘরের দরজা–জানালা খুলে দিতে বলা হয়েছে।

    কল সেন্টার: ১৬৪৯৬
    তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি
    (পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান)

  • সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নিউজ সোনারগাঁ :গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সোনারগাঁ উপজেলা যুবদল এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান

    এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, আমীর, কাউসার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, হযরত আলী রানা, আল-আমীন প্রমুখ।

    র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক, জুয়েল রানা, সানাউল্লাহ, বেনীয়াম, ফরহাদ আহমেদ তুহিন, খাইরুল ইসলাম কিরন, মাহফুজ, সোহাগ, আরিফ হোসেন বাবু, রিতু, মিঠুন, সাগর, সামির হোসেন, ফারুক, আনোয়ারসহ উপজেলা ও পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী।

    র‍্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”

  • ঈশা খাঁ মোবাইল মার্কেটের নিরাপত্তা কর্মীর পরিবারকে মালিক ও দোকানদারদের আর্থিক সহায়তা

    ঈশা খাঁ মোবাইল মার্কেটের নিরাপত্তা কর্মীর পরিবারকে মালিক ও দোকানদারদের আর্থিক সহায়তা

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঈশা খাঁ মোবাইল মার্কেটের নিরাপত্তা কর্মী ইয়াদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন মার্কেটের মালিক ও দোকানদাররা।

    গত শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে ইয়াদ আলী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

    পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ান মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা। তাদের সম্মিলিত উদ্যোগে মঙ্গলবার (গতকাল) দুপুরে মার্কেট মালিক আমির আলী মুন্সি ও শাহীন মিয়া এবং দোকানদার শহীদ মিয়া মৃত ইয়াদ আলীর পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামে তার বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

    এ বিষয়ে মার্কেট মালিক শাহীন মিয়া বলেন,

    “যারা আমাদের মার্কেটের নিরাপত্তার দায়িত্ব পালন করেন, তারা সাধারণত আর্থিকভাবে খুবই অসচ্ছল। পেটের দায়ে তারা দিন-রাত পরিশ্রম করেন। কিন্তু এমন কেউ মারা গেলে তাদের পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে সকলের সহায়তায় ইয়াদ আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছি।”

    মার্কেট সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এমন দুর্ঘটনায় কর্মীদের পরিবারের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবেন তারা।

  • সোনারগাঁয়ে চাঁদাবাজদের ঠাঁই নেই: শহিদুর রহমান স্বপন

    সোনারগাঁয়ে চাঁদাবাজদের ঠাঁই নেই: শহিদুর রহমান স্বপন

    নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে চাঁদাবাজদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন। তিনি বলেন, বিএনপি নামধারী কিছু হাইব্রিড ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সোনারগাঁ থানা যুবদল এসব চাঁদাবাজির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

    শহিদুর রহমান স্বপন আরও বলেন, “যারা চাঁদাবাজি করছে, তাদের নাম ইতিমধ্যে তালিকাভুক্ত করে সিনিয়র নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে দল যাকে ধানের শীষ প্রতীক দেবে, সোনারগাঁ থানা যুবদল ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে। ইনশাআল্লাহ, জয় নিশ্চিত করে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসন উপহার দেব।”

    এর আগে উপজেলা কাঁচপুর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, আশরাফুল আলম আশরাফ প্রধান, কামাল হোসেন, কাউছার আহমেদ, সদস্য মতিউর রহমান মতি, হিমেল, এবং পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোরশেদ আলম প্রমুখ।

  • সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য রাখেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    এসময় আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ মোল্লা, জামায়াত নেতা ইবরাহীম, খোরশেদ দেওয়ান প্রমুখ।

    বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছে, তার বিচার এখনো হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য কলঙ্ক।

    বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।

  • জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

    জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

    নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

    সোমবার বিকেলে শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।

    এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

    বক্তারা বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাঁরা জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে আগামী নভেম্বরে গণভোট আয়োজনেরও দাবি জানান।

    মিছিলে অংশগ্রহণকারীরা “গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত কার্যকর করো” এবং “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

  • সোনারগাঁয়ে নারীদের নিয়ে “নারীদের কথা” উঠান বৈঠক

    সোনারগাঁয়ে নারীদের নিয়ে “নারীদের কথা” উঠান বৈঠক

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের লস্করবাড়ী এলাকায় তৃণমূলের নারী সমাজের উদ্যোগে “নারীদের কথা” শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল

    এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির সংযোজনে “আগামীর অগ্রনায়ক” শীর্ষক বুকলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন,
    উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া,
    ১ নং সদস্য এজাজ ভুইয়া,
    নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন,
    সাবেক সদস্য সোহেল আরমান,
    এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মামুন, রফিকুল ইসলাম, শান্ত প্রধান, হোসেন মিয়া, স্বাধীন মোল্লা, হায়দার আলী, নাজমুল সাউদ প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন, শাহ আলম হাসু, সোহেল দেওয়ান,
    নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন,
    ধর্ম সম্পাদক আবু সাউদ,
    সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নয়ন সরকার,
    সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু,
    সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম,
    সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানজিম আহমেদ সাইফুল,
    শাহ জালাল, রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোহান সরকার, নাহিদ ইসলাম, এবং দফতর সম্পাদক আবিদ হোসেন

    বক্তারা নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

  • সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

    সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার

    নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১।

    র‌্যাব-১১ সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সোনারগাঁয়ে জামায়াত কর্মীরকে হত্যার হুমকি বিএনপি নেতাদের

    সোনারগাঁয়ে জামায়াত কর্মীরকে হত্যার হুমকি বিএনপি নেতাদের

    নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে জামায়াতে ইসলামী কর্মী মো. কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

    জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

    বিবৃতিতে জানানো হয়, ২২ অক্টোবর রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে দড়িকান্দি এলাকায় কামাল হোসেনের দোকানে হামলা চালানো হয়। পরে ২৪ অক্টোবর রাতে আবারও ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে দোকানে হামলা চালিয়ে কামাল হোসেনকে মারধর ও হত্যার চেষ্টা করে।

    জামায়াত নেতারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

  • সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেপ্তার

    নিউজ সোনারগাঁ :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দ্রুত ও কৌশলী অভিযানে বড় ধরনের একটি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে।

     

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনের মহাসড়কে একদল ডাকাত বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহন থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়জন ডাকাত দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দুইজনকে ঘটনাস্থলে ধরে ফেলে। গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের কবির হোসেন (৪০) ও একই এলাকার সুজন (৩০)।

    গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার ও দুটি ছোরা।

    এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দু’জনসহ মোট আটজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দু’জনকেই গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।”