সোনারগাঁয়ে দুই সপ্তাহ ধরে নিখোঁজ আকশাদ আলী আকন, সহযোগিতা চাইল পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার আকশাদ আলী আকন (৫৯) নামে এক ব্যক্তি প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে আকশাদ আলী আকন নিজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

পরিবার জানায়, কয়েক বছর আগে আকশাদ আলী আকন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেয়, যার কারণে তিনি নিজের ঠিকানা বা পরিচয় মনে রাখতে পারেন না।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার জানায়, কেউ তার সন্ধান পেলে ০১৪০৭৫৬৭১৫১ অথবা ০১৭৫২৪৯৪৫৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ ব্যক্তির শারীরিক বিবরণ অনুযায়ী তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

আকশাদ আলী আকনের ভাতিজা মিজানুর রহমান জুয়েল বলেন, “আমাদের কাকা আকশাদ আলী আকনকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছে না। কেউ যদি তাকে দেখে থাকেন, দয়া করে আমাদের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *