আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে সম্প্রীতি সমাবেশ ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামত কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
৫ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বারদী মাঠে বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন—
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন,
সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,
সহসভাপতি মো. রফিকুল ইসলাম,
তাজুল ইসলাম সরকার,
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া,
সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান,
উপজেলা বিএনপি নেতা আলী আজগর, মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু,
ডা. মিজানুর রহমান,
বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম ও আব্দুর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন,
“বিএনপির কঠিন সময়ে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই দল আমাকে মূল্যায়ন করেছে। এই মূল্যায়ন সোনারগাঁবাসীর প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকব। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ঐক্যবদ্ধ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন আমরা জনগণকে উপহার দিতে চাই।”

সমাবেশে বক্তারা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution