আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি টাইগার মোমেন গ্রেপ্তার

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
১১ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তথ্যপ্রযুক্তিনির্ভর বিশেষ অভিযানে ১৯টিরও বেশি মামলার এজাহারভুক্ত আসামি মো. মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মোমেন (৪০) কাঁচপুরের সোনাপুর গ্রামের হাজী মো. আমির আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
গোয়েন্দা পুলিশ জানায়, টাইগার মোমেন ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁ এলাকায় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মো. মোমেনের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯টিরও বেশি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution