আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে সোনারগাঁ থানা পুলিশ

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্তে কাজ করছে থানা পুলিশ।
গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর শীতলক্ষ্যা ব্রিজের ওপর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষ ভবঘুরের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্ত শেষে মৃতদেহটির দাফন সম্পন্ন করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায় ঢাকা-চট্টগ্রাম গ্রামীণ লেনের কাঁচপুর ব্রিজের ওপর এক অজ্ঞাতনামা পুরুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে স্থানীয় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে এসআই মাসুম লাভলু বলেন, “এখন পর্যন্ত অজ্ঞাত ভবঘুরে ব্যক্তিটির পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কোনো নিকট আত্মীয় বা পরিবারের সদস্য তার পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, “কাঁচপুর ব্রিজের ওপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তিটির এখনো কোনো পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করছি।”
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সঙ্গে (+৮৮০১৩২০-০৯০৫৩৩) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution