বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

বড় ভাইকে আরেকবার সুযোগ দেয়ার আহ্বান ছোট ভাইয়ের

প্রকাশিতঃ

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

নিউজ সোনারগাঁ :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান।
বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা, পাঁচানি ও চরগোয়ালদী এলাকায় ঘোড়া প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।
এ সময় বজলুর রহমান বলেন, অধ্যাপক মো. রেজাউল করিম দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে তার অবদান এলাকার মানুষ জানে। তিনি কখনো এলাকার মানুষের সাথে প্রতারণা করেননি।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও সৎ নেতৃত্ব নিশ্চিত করতে আগামী নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমার বড় ভাই অধ্যাপক মো. রেজাউল করিমকে আরেকবার সুযোগ দেয়ার জন্য আমি এলাকাবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।
প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেয়ার করুন
শেয়ার করুন
শেয়ার করুন

এ সম্পর্কিত আরো খবর

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে...

Read more

সোনারগাঁয়ে ডাকাত সর্দার সাদ্দামকে আদালতে প্রেরণ

ডাকাত সর্দার সাদ্দামকে আদালতে প্রেরণ, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার সোনারগাঁয়ের আলোচিত ডাকাত সর্দার মোঃ সাদ্দামকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করেছে...

Read more

১২ তারিখ সকালে ধানের শীষে ভোট দেবেন সকলে: আজহারুল ইসলাম মান্নান

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী ১২ তারিখ সকালে সবাই যেন ধানের...

Read more
বার্তা প্রধানঃ

ফারুক হোসাইন

কর্তৃক প্রকাশিতঃ

ফরিদ হোসেন

নিবদ্ধনঃ

নিউজসোনারগাঁ২৪ডটকম
সংবাদ মাধ্যমটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবদ্ধনের জন্য আবেদিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ঈশা খাঁ মোবাইল মার্কেট মোগরাপাড়া, চৌরাস্তা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
ফোনঃ ০১৯১৬৮৬৫৬৬৬, ০১৭১৮২০০৬০৬
ইমেইলঃ mkforid@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009