কাঁচপুরে কয়েকশত অবৈধ দোকান উচ্ছেদ

নিউজ সোনারগাঁ :ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় যানজট নিরসনে রাস্তার পাশে গড়ে ওঠা কয়েকশত অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু পদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সোনারগাঁ থানার এসআই রিফাত মিয়া এবং জেলা ও সোনারগাঁ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *