নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নানাখী মডেল স্কুলের সভাপতি আবু হামযা সাআদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন হিরণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক আনিসুর রহমান, কৃষ্ণ রায়, আছফার, কমল মিত্র, আরিফুল ইসলাম বাবু, সাব্বির আহম্মেদ, সৈয়দ ফারহান আহম্মেদ, ফয়সাল আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম। এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে কাউসার বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাদক থেকে দূরে রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন আয়োজন হওয়া প্রয়োজন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা বিজয়ী হতে পারেনি তাদের আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁয়ে নানাখী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Leave a Reply