সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু,

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক গ্রামে পুকুরে ডুবে আদনান ও আব্রাহাম নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসার পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *