আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

বারদীতে সরকারি চাকুরিজীবীর ওপর সন্ত্রাসী হামলা, আহত একাধিক

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল ও সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।
হামলায় কবির হোসেন মৃধাসহ আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েছে তারা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution