সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ইদ্রিসকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ ইদ্রিস কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত দ্বীন মোহাম্মদ ও মাতা মোসাম্মদ তৈয়বা বেগম। স্ত্রী সানজিদা আক্তার।
পুলিশ জানিয়েছে, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *