নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত মো. রিমন ওরফে রিমন ওরফে সিলাই লিমন ওরফে শিলি লিমন (২৬)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে ২০২৬) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতার রিমনের পিতা আব্দুর রহিম ও মাতা রেজিয়া বেগম। তার বাড়ি মজলিস এলাকায়, মোগড়াপাড়া ইউনিয়ন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রিমনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং নারী ও শিশু অপহরণসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সোনারগাঁ থানায় ১০ মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার

Leave a Reply