অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন কাউন্সিলর প্রার্থী ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের পক্ষ থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বানিনাথপুর শ্রী শ্রী গৌর-নিতাই আখড়ার কর্তার মায়ের জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
সম্প্রতি বানিনাথপুর এলাকায় অসুস্থ বৃদ্ধার পরিবারের কাছে এ হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে মানবিক এ উদ্যোগের প্রশংসা করেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জাকারিয়া সালেহ সপন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও আবু সাইদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতা রাব্বি জুয়েল এবং আলাউদ্দীন আর্মি।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *