সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: 
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামীমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া জেলা যুবদলের নেতা হারুনুর রশিদ মিঠু, যুবদল নেতা রাকিবুল ইসলামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *