সোনারগাঁয়ে ঝালমুড়ির দাম চাওয়ায় বিক্রেতাকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকায় ঝালমুড়ির দাম চাওয়াকে কেন্দ্র করে এক বিক্রেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেচাইন এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০) ঝালমুড়ি বিক্রির জন্য রাউতগাঁও এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৪৫) তার কাছ থেকে ঝালমুড়ি খান।
খাওয়া শেষে শফিকুল ইসলাম মূল্য দাবি করলে অভিযুক্ত মোক্তার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি কাঠের চেলা দিয়ে শফিকুলকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এতে শফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামান্য কয়েক টাকার জন্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। :::

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *