নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে গত ১২ জুন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের সদস্য রিপন (৪৩), শরীফ হোসেন (২৯) ও সাদ্দাম হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন সোনারগাঁও উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে, শরীফ হোসেন কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং সাদ্দাম হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ পৃথকভাবে ৬টি করে মামলা বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

Leave a Reply