সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
অপরদিকে, শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *