খাইরুল ইসলাম সজিবকে ডিবি পুলিশের আটকের খবর গুজব: নিজেই দিলেন ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবকে ডিবি পুলিশ আটকের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি নিজেই।
রোববার (২১ জুন) সন্ধ্যায় নিউজ সোনারগাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন খাইরুল ইসলাম সজিব। তিনি জানান, তাকে আটক করা হয়েছে বলে যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি বর্তমানে স্বাভাবিকভাবে রয়েছেন এবং এ ধরনের সংবাদকে গুজব বলে উল্লেখ করেন।
এর আগে একটি অনলাইন পোর্টালে খাইরুল ইসলাম সজিবের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সোনারগাঁসহ নারায়ণগঞ্জ জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি যাচাই করতে নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তিনি ফোন রিসিভ না করলেও পরে নিজেই কলব্যাক করে আটকের খবরটি সম্পূর্ণ অসত্য বলে নিশ্চিত করেন।
খাইরুল ইসলাম সজিব বলেন, “আমাকে ডিবি পুলিশ আটক করেছে বলে যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি কোথাও আটক হইনি। যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।”
এদিকে, তার বক্তব্য পাওয়ার পর আটকের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *