এক ম্যাচেই ৪ গিনেস রেকর্ড গড়লেন মেসি

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসি নামের অর্থই যেন রেকর্ডের নতুন সংজ্ঞা লেখা। সোমবার (২৩ জুন) রাতে টেক্সাসের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত করে। মাঠের ফুটবল ছাপিয়ে আবারও আলোচনার তুঙ্গে অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ৪টি নতুন বিশ্বরেকর্ড এক ম্যাচেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর।

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টাইন খ্যাতনামা সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতির বরাতে এই ঐতিহাসিক তথ্যটি বিশ্ববাসীর সামনে এনেছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া আঘাত হেনে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা নিয়ে গেছেন ১৮-তে। আর এই এক গোলের ম্যাজিকে তিনি ভেঙেছেন দুটি মহাকাব্যিক রেকর্ড। প্রথমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষ বিশ্বকাপের একক শীর্ষে বসেন। আর তার পরপরই ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার মুকুট মাথায় পরেন এলএমটেন।

শুধু গোলবন্যাই নয়, জয়ী অধিনায়কের হিসেবেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের ১৮তম জয়। যেখানে ক্লোসার জয় ছিল ১৭টি। তৃতীয় রেকর্ডটি এসেছে মাঠে নামার সাথেসাথেই। লোথার ম্যাথিউসের রেকর্ড আগেই ভাঙা মেসি অস্ট্রিয়া ম্যাচে মাঠে নামায় তার মোট বিশ্বকাপ ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ, যা ইতিহাসের সর্বোচ্চ। আর চতুর্থ ও শেষ গিনেস রেকর্ডটি সময়ের। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডকে অনেক পেছনে ফেলে বিশ্বকাপে এখন মোট ২,৪৮৯ মিনিট খেলার অতিমানবীয় কীর্তি মেসির দখলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *