আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

কাঁচপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে মাস্ক পরে মিছিল

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
১৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে মাস্ক পরে মিছিল বের করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে এ মিছিল করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে। এ সংক্রান্ত প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে শতাধিক ব্যক্তিকে মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে। তারা আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে দাবি করা হয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র ও মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থকরা এ মিছিল করেছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য যাচাই করা যায়নি।

এদিকে, ঘটনাটি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবগত নন বলে জানিয়েছেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “মিছিলের বিষয়ে আমরা অবগত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সকাল থেকে আমি কাঁচপুর এলাকায় অবস্থান করছি। আমার জানা মতে ওই এলাকায় কোনো মিছিল হয়নি। তবে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, “এ ধরনের কোনো মিছিলের ভিডিও এখনো আমাদের কাছে আসেনি। অনেক সময় পুরোনো ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution