সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাছুম আহম্মেদ (৪৫)। তিনি কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
অপর গ্রেফতারকৃত সজল ভূঁইয়া (৩৮) নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি সোনারগাঁ ইউনিয়নের শেখকান্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *