আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধা বিল্লাল চেয়ারম্যান হত্যা: ১২ বছরেও মেলেনি বিচার, ক্ষুব্ধ পরিবার

শনিবার, ২৭ জুন, ২০২৬
৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন হত্যা মামলার ১২ বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘ এক যুগেও মামলার বিচারিক প্রক্রিয়া সন্তোষজনকভাবে এগোয়নি, ফলে তারা এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত।
জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে দুর্বৃত্তরা পথরোধ করে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দুই দিন পর, ২৯ জুন, নিহতের ছেলে মাসুম বিল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আনোয়ার হোসেন, শহীদুল্লাহ মিয়াসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও তৎকালীন সময়ে তাদের গ্রেপ্তার কিংবা মামলার কার্যকর তদন্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান বলে দাবি পরিবারের।
নিহতের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১২ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাইনি। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
তিনি আরও বলেন, “বাবার হত্যার বিচার না হওয়ায় আমাদের পরিবার আজও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।”
এদিকে, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আবারও মামলার অগ্রগতি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি উঠেছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বহু প্রতীক্ষিত ন্যায়বিচার নিশ্চিত করবে।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution