সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি জঙ্গি সোহান গ্রেপ্তার

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে “জঙ্গী সোহান” (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া সোহানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া সোহান উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোহানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১৯টি মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, অস্ত্র আইনের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ। কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *