আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে ১,০০০ গাছের চারা রোপণ

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার এ কর্মসূচি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে এবং বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাদের দাবি, রাজনৈতিক কারণে অতীতে এ এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় মছলন্দপুর কবরস্থানের দুটি সড়ক, ঈদগাহের একটি সড়ক এবং গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের একটি সড়কসহ মোট চারটি সড়কের দুই পাশে গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় যুবসমাজ এ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সহ-সভাপতি ফজলুল হক, শামসুদ্দিন মুকুল, রফিকুল ইসলাম, বারদী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে হানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, যুবদল নেতা কাশেম, নাজমুল, জামান, কামাল, ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution