আজ | রবিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

শিশু আদিয়াতের চিকিৎসায় পাশে দাঁড়ালেন এমপি আজহারুল ইসলাম মান্নান

সোমবার, ৬ জুলাই, ২০২৬
২১ বার দেখা হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: মানবতা ও সহানুভূতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অসুস্থ এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
জানা যায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মোবারকপুর গ্রামের এক দম্পতির ১৪ মাস বয়সী শিশু আদিয়াত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে, শিশুটির হৃদযন্ত্রে দুটি ছিদ্র রয়েছে। পাশাপাশি লিভারে পানি জমে তা স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করা পরিবারটির পক্ষে সম্ভব ছিল না।
শিশুটির অসুস্থতার খবর পেয়ে দ্রুত সাড়া দেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন, যাতে শিশুটির চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে নেওয়া সম্ভব হয়।
এমপির এই মানবিক সহায়তায় পরিবারটির মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। অর্থাভাবে যেখানে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল, সেখানে এই সহায়তা আদিয়াতের সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, পরিবারের পক্ষ থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে শিশু আদিয়াতের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution