সোনারগাঁয়ে র‍্যাব-১১ এর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।
শনিবার (১১ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, অভিযানের সময় এলাকায় থাকা কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
র‍্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *