আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায়  চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

শনিবার, ১১ জুলাই, ২০২৬
১৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

​উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড)। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।

​সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

 

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution