এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন

সোনারগাঁ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত নারায়ণগঞ্জ জেলা বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন।

শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) নাজমুস সাদাত রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আহ্বায়ক জুনাইদুর আহমেদ (সেরনিয়াবাত) এবং সদস্য সচিব জোবায়ের হোসেন (তামিম)-এর নির্দেশনায় ‘জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটি’ গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে নিরব রায়হানকে এবং সেক্রেটারি করা হয়েছে আব্দুর রহমান গাফফারীকে।

কমিটিতে বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে জাহিদুল হক বাঁধন বলেন, “দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং ঘোষিত কর্মসূচি সফল করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের জন্য উপকমিটির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *