ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ এমপি আজহারুল ইসলাম মান্নানের

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতের ফলে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধ এলাকার বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং দিন দিন জনভোগান্তি বাড়ছে।

এ পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউস ও কদমতলী পাম্প হাউসের সকল সেচ ও পানি নিষ্কাশন যন্ত্র সার্বক্ষণিক সচল রেখে দ্রুত পানি অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর তাগিদ দেওয়া হয়েছে।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, ডিএনডি বাঁধ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ও দ্রুত কার্যক্রম গ্রহণ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, এমপি’র বিশেষ সহকারী সেলিম হোসেন দীপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা সেলিম মেম্বার, গাজী মজিবুর, রাকিবুল ইসলাম সাগর, টি. এ. তোফা, কবির, বাদল, মাহাবুব, আনোয়ার, সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *