আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

৫৪ কোটি টাকা ব্যয়ে নারী শ্রমিকদের হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন (ভিডিও সহ)

শনিবার, ৭ জুলাই, ২০১৮
৮৫৩ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে শ্রম মন্ত্রনালয়ের অধীনে শ্রমজীবি নারীদের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক নারী হোস্টেল। আজ (শনিবার) দুপুরে বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় নয় তলা বিশিষ্ট এই হোস্টেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সেনা কল্যান সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক শিববনাথ রায়সহ অনেকে।
শূণ্য দশমিক ৫৫ একর জমির উপর প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নয় তলা বিশিষ্ট আধুনিক এই ভবনে ৭শ’ জন শ্রমজীবি নারী বসবাস করতে পারবেন এবং এর সাথে খাকবে ৫ শয্যা হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যান কেন্দ্র। সেনাকল্যান সংস্থা এই ভবনের নির্মাণ কাজ করবেন। ২০২০ সালের মধ্যে এই বহুতল ভবন নির্মাণ কাজ শেষ হবে সংস্থাটি আশা প্রকাশ করছে।
প্রতিমন্ত্রী জানান, আধুনিক সুবিধাসম্পন্ন এই ভবনটিতে শ্রমজীবি নারীরা স্বল্প খরচে বসবাস করতে পারবেন। এছাড়া শহরের চাষাঢ়ায় অবস্থিত শ্রম কল্যান কেন্দ্রের একটি জমির উপর ৩০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মানেরও ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত কয়েক বছরের বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করেন।
পরে প্রতিমন্ত্রী বন্দরের শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ময়মনসিংহপট্রি এলাকায় জেলা শ্রমিকলীগ আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ।#

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution