পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান (আপেল)-কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এস এম ওয়ালিউর রহমান (আপেল)-এর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি সোনারগাঁবাসীর জন্য গর্বের বিষয়। তারা তাঁর কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply