আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁয়ে ফিরোজ জামান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের কৃতি সন্তান ও সাবেক পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ জামান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ আগস্ট ছিল ফিরোজ জামান মোল্লার নিজ এলাকা মসজিদ ও  বাড়িতে দোয়া মাহফির অনুষ্টিত হয়।আজ ফিরোজ জামান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২৫ সালের ২০ আগস্ট মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ফিরোজ জামান মোল্লা দীর্ঘ ২৩ বছর সুনামের সঙ্গে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কয়েক মেয়াদে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে স্থানীয় শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন।
পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয়দের দাবি, মসজিদটি প্রতিষ্ঠা ও এর উন্নয়নেও ফিরোজ জামান মোল্লার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া এলাকার রাস্তাঘাট, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি ভূমিকা রেখেছেন বলে স্থানীয়রা জানান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তার ছেলে, সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁ উপজেলা যুবলীগের অন্যতম সংগঠক মামুন আহমেদ রাশেদ।
এক শোকবার্তায় মামুন আহমেদ রাশেদ বলেন, “আমার বাবা ফিরোজ জামান মোল্লা সবার কাছে একজন প্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি ২০২৫ সালের ২০ আগস্ট আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান। জীবদ্দশায় তিনি পিরোজপুর এলাকায় মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে অনেক কাজ করেছেন। এলাকার রাস্তাঘাট ও কয়েকটি ব্রিজ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও তিনি ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, “এসব উন্নয়নমূলক কাজের বরাদ্দ আনতে তিনি অনেক শ্রম দিয়েছেন। স্থানীয় মানুষ আজও তার এসব অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমাদের দেখলে তারা বাবার রেখে যাওয়া নানা স্মৃতির কথা মনে করিয়ে দেন। আমরা আমাদের পিতাকে নিয়ে গর্ববোধ করি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution