নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম ডালিমকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। পরে তাকে আরও একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ডালিম। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ডালিমকে পরে একটি চাঁদাবাজি মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর কাঁচপুরের লিটন নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় নিহতের বড়বোন রাশিদা বেগম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় ডালিম দুই নম্বর আসামি ছিলেন। মামলাটি বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
এদিকে ডালিমের বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি প্রতারণা করে বিয়ের অভিযোগও করেছেন এক নারী। তিনি ডালিমের বিরুদ্ধে বিয়ের পর স্বীকৃতি না দেওয়া ও হুমকির অভিযোগ করেন।
হত্যা ও চাঁদাবাজি মামলায় সেই ডালিম কারাগারে

Leave a Reply