আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁয়ে মানববন্ধনে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
৪৪ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিরপরাধ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় তারা হামলার সুষ্ঠু তদন্ত, মামলা প্রত্যাহার এবং পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবি জানান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামবাসীর উদ্যোগে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের অপসারণের দাবি জানান। তাদের অভিযোগ, গ্রামবাসীর পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে এখনো মামলা নেওয়া হয়নি। উল্টো তদন্তের নামে স্থানীয়দের হয়রানি করা হচ্ছে।

গ্রামবাসী জানান, জৈনপুর গ্রামের ‘আর অ্যান্ড এইচ-জৈনপুর রোড ভায়া পিরোজপুর ইউপি অফিস’ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। হালকা যানবাহন চলাচলের জন্য নির্মিত সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভারী যানবাহন চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

এ বিষয়ে গত মে মাসে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

গ্রামবাসীর দাবি, গত ২০ আগস্ট সড়কটি রক্ষায় ভারী যানবাহন চলাচলে বাধা দিলে কোম্পানির লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ সাতজন আহত হন। পরে কোম্পানির পক্ষ থেকে করা মামলায় হামলায় আহত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, হামলার ঘটনায় তারা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও এখন পর্যন্ত তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বরং পুলিশি তদন্তের নামে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।

এ ঘটনায় থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ও এসআই হারুনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

মানববন্ধন থেকে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার অপসারণ এবং জৈনপুর সড়কটি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution