আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

দুর্ভোগের অবসানে সোনারগাঁয়ের জামপুরে কোটি টাকার আরসিসি সড়ক

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
১৩ বার দেখা হয়েছে

মোঃ পলাশ শিকদার, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটি নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা বলে আশা করা হচ্ছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মুসারচর স্ট্যান্ড থেকে ভূঁইয়া বাড়ি জামে মসজিদ হয়ে সাদেকের বাড়ি পর্যন্ত প্রস্তাবিত সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৮ হাজার টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফা এন্টারপ্রাইজ প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে।

জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ)  আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয়দের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় বাসিন্দারা প্রকল্পের কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution