রূপগঞ্জের আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Written by

in

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯আগষ্ট) দুপুরে দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দাউদপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া, কায়েতপাড়া ইউনিয়ন  ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামীলীগ নেতা মেজর(অবঃ)মশিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর,  রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি হাফিজুর রহমান সজিব, কেন্দ্রিয় হকার্সলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আশিকুল ইসলাম খোকন, মনিরুজ্জামান ভূইয়া প্রমুখ, মোঃ সেকান্দর, কাঞ্চন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজেশ কর রূপম, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান সিপন, সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ বিপ্লব হোসেন প্রমুখ ।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *