উলিপুরে গলায় রশি দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় রশি দিয়ে মেহেদী হাসান মিঠু (২০) নামে কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।
শুক্রবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা গাবুরজান এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
মিঠু ওই এলাকার জাফর উদ্দিনের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মিঠু প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন বেড়া ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়।
স্থানীয় ইউপি সদস্য শামসুল হক থানায় খবর দিলে উলিপুর থানার এসআই মশিউর রহমান ও এএসআই সোহাগ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের কোন আপত্তি না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *