সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

রবিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোনারগাঁয়ে সেলিম ও সাঈদ স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, যুবদলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর। এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর ব্যাপারী বাড়ি একাদশ বনাম মোগরাপাড়া একতা সংঘ মুখোমুখি হয়। এতে ব্যাপারী বাড়ি একাদশ ৬ ইউকেটে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আরিফ।

এমন আয়োজন সোনারগাঁয়ের ক্রীড়া জগতে নতুন উদ্যম ও উৎসাহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *