আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

চাইল্ড প্যারাডাইস মডেল স্কুল’র বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
৮ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি এই স্লোগানে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুল’র এস.এস.সি-২৫ শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দা’র  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সমাজ সেবক ও বিএনপি নেতা অত্র স্কুলের সভাপতি “মো:মাসুম রানা”।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশ বান্ধব স্কুল থাকায় আমি গর্ববোধ করি,আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলটি সোনারগাঁয়ের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি। একই সাথে পরীক্ষার্থীরা যেনো উত্তরাত্তর সাফল্য অর্জন করতে পারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

পরবর্তীতে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ২য় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগমের সার্বিক  পরিকল্পনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, যুবদল নেতা ফারুক হোসেন, জামান জিতু, নুর-আলম দিপু, সাইফুল ইসলাম সানী, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক ইমরান হোসেন, সজীব হোসেন, শাহিন সাকী এবং অত্র স্কুলের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution