লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ রাজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা কলাগাছিয়া নৌ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুপুরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কলাগাছিয়া নৌ ফাঁড়ির পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারের সময় তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। মরদেহটি পচনধরা অবস্থায় ছিল, যা ইঙ্গিত দেয় যে, তার মৃত্যু কয়েক দিন আগেই হয়েছে।

অজ্ঞাত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে।

পরিদর্শক সালেহীন আহমেদ পাঠান আরও বলেন, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *