আজ | শনিবার | মিনিট | ঋতু:
ঋতু: |
সর্বশেষঃ
সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৬ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, ইয়াবা উদ্ধার ৭২ পিস সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক ইমরান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার সোনারগাঁয়ে আড়াইহাজারের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের তথ্য চেয়ে এনসিপির আবেদন সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সোনারগাঁয়ে ৮ দিনব্যাপী লালন কারুমেলা শুরু সোনারগাঁয়ে ৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার পিরোজপুর ইউনিয়নে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সেবা নিশ্চিতের অঙ্গীকার শাহজালালের সোনারগাঁয়ে জামপুরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৯, ইয়াবা উদ্ধার

সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজে এর সভাপতি হলেন তুহিন মাহমুদ

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
১৩ বার দেখা হয়েছে

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ জি. আর. স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অ্যাডহক সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষাবিদ ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন মাহমুদ।

শতবর্ষী এই প্রতিষ্ঠানটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঐতিহাসিক পানাম নগরের সন্নিকটে অবস্থিত। তুহিন মাহমুদ একজন কোরআনের হাফেজ এবং শিক্ষাজীবনে দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জনসহ বোর্ড স্কলারশিপ পেয়েছেন। তিনি ফাযিল (ইসলামিক থিওলজি) সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি একজন বেসরকারি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা, যিনি আন্তর্জাতিক যোগাযোগ ও গ্লোবাল পার্টনারশিপ ক্ষেত্রে কাজ করছেন। পাশাপাশি তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার খণ্ডকালীন প্রভাষক হিসেবে পাঠদান করছেন।

তুহিন মাহমুদ জার্মানি, ভারত ও মালয়েশিয়ার আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে স্কলারশিপসহ অংশগ্রহণ করেছেন।

নতুন কমিটি গঠনের আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার প্রাথমিক মনোনয়ন চিঠি জারি করা হয় এবং পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে অ্যাডহক কমিটি চূড়ান্ত অনুমোদন পায়।

শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তুহিন মাহমুদ বলেন, “প্রতিষ্ঠানটিকে আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশে নিয়ে যেতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।” তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়ন হবে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আশাবাদী।

এই নিউজটি শেয়ার করুন...

আমাদের ফেসবুক পেজ

   
Website Design & Developed By MD Fahim Haque - Web Solution