সোনারগাঁকে ঢেলে সাজাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।” মুজাহিদ মল্লিক

পরিমল বিশ্বাস: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াদ্দা বাবু বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ. তৌফা, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যাপক গিয়াসউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সহ-সভাপতি সুলতান আল-মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও কাউসার হামিদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল-আমিন মোল্লা।
এছাড়াও জামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য মোক্তার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, ছাত্রদল নেতা সজিব, রনি, জায়েদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করতে হবে। তাঁর গুণাবলি বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন একজন দক্ষ রাষ্ট্রনায়ক ও সেনানায়ক, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে।

আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়ে এসেছি। যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে সোনারগাঁয়ের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করব। আপনারা আমাকে সমর্থন দিলে সোনারগাঁকে ঢেলে সাজাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

অনুষ্ঠান শেষে লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচি প্রচার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *