ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনারগাঁয়ে উপজেলা বিএনপির বিজয় র‍্যালি

নিউজ সোনারগাঁ:৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় কাঁচপুরের এসএস পেট্রোল পাম্প থেকে র‍্যালিটি শুরু হয়ে নয়াবাড়ি ঘুরে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে প্রদক্ষিণ করে কাঁচপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিজয় র‍্যালির সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন এবং সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফুল আলম আশরাফ।

বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাঁচপুর এলাকা।

উপজেলা বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ঐক্য পরিলক্ষিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *